somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপজেলা নির্বাচন ও গনতন্ত্রের ঠিকাদারি...............(.১)

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ রাত ১১:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

উপজেলা নির্বাচন ও গনতন্ত্রের ঠিকাদারি................

১৯৮৪ সালে এরশাদ যখন পুরাতন থানাগুলোকে আপগ্রেড করে উপজেলায় উন্নত করলেন তখন তারা কিছুই বললেন না। যখন তিনি ওইসব উপজেলায় প্রশাসন বিকেন্দ্রীকরনের ঐতিহাসিক ও যুগান্তকারী পদক্ষেপ নিলেন তখনও তারা কিছুই বললেন না। এরপর তিনি যখন উপজেলার সিও অফিস গুলোকে উপজেলা পরিষদের প্রশাসনিক ভবন করলেন, প্রায় ২৫ থেকে ৩০টি মন্ত্রনালয়ের কর্মকর্তাদের প্রেষনে নিয়োগ দিলেন, সকল অফিসারদেরকে সমন্বয় করতে একজন নির্বাহী অফিসার তথা টিএনও/ইউএনও কে সকল ক্ষমতার প্রধান করে জনগনের উপর ছড়ি ঘুরানোর ব্যবস্হা করলেন তখনও তাহারা চুপটি করেই রইলেন।
দশ পনেরো মাইল দুর থেকে পায়ে হেটে এসে, ঘর্মাক্ত গায়ে, একজন কৃষক এক মুঠো সার কিংবা বীজের জন্য 'স্লিপ' দিয়েও 'তথাকথিত স্যার' ইউএনও সাহেবের সাক্ষাতের অপেক্ষায় ভারী পর্দার বাইরে ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতেন তখনও উনারা মানে গনতন্ত্রের মেকী দরদিরা মুখে তালা মেরে থাকলেন।

মজার ব্যাপার হলো এসব ঘটনার প্রায় বছর দুয়েক পর এরশাদ যখন সিদ্ধান্ত নিলেন এইসব অফিসারদেরকে তদারকি করতে, উপজেলার উন্নয়ন কাজের সকল দায় দায়িত্ব, জবাবদিহিতার জন্য একজন নির্বাচিত জনপ্রতিনিধির ব্যবস্হা করবেন, গনতন্ত্রকে জনগনের দোরগোড়ায় পৌছে দিবেন তখন আর তাদের সহ্য হলো না। তারা তাদের মুখের তালা খুলে ফেললেন, ভাবলেন, সর্বনাশ, এইবেটা সামরিক জান্তা বলে কি! ভুতের মুখে রাম নাম! গনতন্ত্রের ঠিকাদার হলেম আমরা, আর এই লোক বলছেটা কি! শুরু হলো তান্ডব, উপজেলা ব্যবস্হার বিরুদ্ধে নয়, উপজেলা নির্বাচনের বিরুদ্ধে। ইউএনও তথা আমলাতান্ত্রিক উপজেলার বিরুদ্ধে যারা এতদিন টু শব্দটিও করলেন না, তারাই এবার জনগনের প্রতিনিধি নির্বাচনের বিরুদ্ধে ঢাল তলোয়ার নিয়ে নেমে পরলেন। ছলেরতো আর অভাব থাকে না উনাদের। ঠিক যেমনটি এবার বললেন 'সংবিধান রক্ষার' কথা, তখন বললেন 'সকল নির্বাচনের আগে সংসদ নির্বাচন' দিতে হবে। সুতরাং উপজেলা নির্বাচন প্রতিহত করতে হবে। প্রাণ দিলেন সেলিম দেলোয়ার সহ অসংখ্য নিরীহ মানুষ। আজ যেমন দশম সংসদ নির্বাচন প্রতিহত করা গেল না, সেদিনও উপজেলা নির্বাচন প্রতিহত করা গেল না। নির্বাচিত উপজেলা চেয়ারম্যানরা পুর্ন পাঁচটি বছর দায়িত্ব পালন করলেন.................(চলবে)





১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×