somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপজেলা নির্বাচনের সর্বশেষ ধাপ অতীতের ভোট ডাকাতির রেকর্ড ছাড়িয়ে গেল!

১৮ ই মার্চ, ২০১৪ রাত ৮:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এবারের উপজেলা নির্বাচনের সর্বশেষ ধাপ শুধু মনে করিয়েই দেয় নাই, অনেক খানি ছাড়িয়ে গেছে এরশাদের আমলের ১৯৮৬ এর সংসদ নির্বাচনের কিছু ভোট ডাকাতির চিত্র।

আর বিগত ৫ই জানুয়ারীর সংসদ নির্বাচনতো শতভাগ টেক্কা দিয়েছে এরশাদ আমলের ১৯৮৮ সালের ভোটার বিহীন এবং খালেদা জিয়ার ১৯৯৬ সালে ভুয়া সংসদ নির্বাচনকে।

এখন প্রশ্ন ও কৌতুকবোধটা হলো, সকল বিবেকবান মানুষেরা কি একটু স্মরণ করবেন বিশেষ করে স্বঘোষিত ছাত্রনেতারা কি একটু মনে করবেন যে তখন মানে এরশাদের আমলে ওইসব অন্যায় কাজগুলোর বিরুদ্ধে আপনারা সমালোচনার কেমন তরবারীটা চালিয়েছিলেন আর সে তুলনায় এখন কতটুকু মুখ খুলছেন!

এরশাদ একটা কাশি দিলেও আপনারা হই হই রই রই করে উঠেন, জাত গেল জাত গেল বলে চিল্লায়া উঠেন, অথচ অন্যরা তার থেকে হাজার গুন বেআইনী কাজ করলেও মুখে তালা মেরে বসে থাকেন!

এরশাদের আমলে একটা খুন হলে, একটা ছিনতাই হলে, একটা ব্যালট বাক্স ছিনতাই হলে, একটা দুর্ণীতি হলে স্বৈরাচার পতনের জন্য আন্দোলন হয়, ইতিহাস হয়, বিশ্ববেহায়া হয়, ছয় বছর জেল হয়, কোটি কোটি টাকা জরিমানা হয়, জেলখানায় তার বাথরুমের মধ্যেও ক্যামেরা লাগানো হয় আর এখন সবার মুখে স্কচ টেপ লাগানো, আর চোখে কালো আলকাতরা লাগানো চশমা।

তবে এটা বুঝি, কেমনে কিছু মানুষ 'ধরি মাছ না ছুই পানি করে', 'নিরাপদ অবস্হান করে', 'গা বাচিয়ে' পত্রিকা, টিভিতে হাইলাইটেড হওয়া যায়, নিজেকে 'অমুক আন্দোলনের গরম নেতা' হিসেবে বেচা বিক্রি করে সারা জীবন পার করে দেয়া যায় সেই হিসাবটা মাথায় রাখলে রাজনৈতিক বাজারের অন্যতম 'পঁচা মাল' অথচ সফট টার্গেট 'এরশাদ' নিয়ে কিছু বলে টলে, লিখে টিখে, হিরো টিরো হবার আকাংখা কার না হয়! সস্তা বলে কথা!

না এরশাদকে নিয়ে কোন সাফাই গাইছি না। এরশাদ তার শাষনামলে অবশ্যই কিছু যুগান্তকারী কাজ করেছেন যার প্রশংসা অবশ্যই করতে হবে।
আবার তার পতনের পর বিগত ২৩ বছরে সে প্রমান করেছে তিনি কোন রাজনীতিবিদ নন। তিনি আর যাই হোক, কোন আদর্শবান মানুষ তিনি নন। তাকে ফলো করে সমাজে কোন ভালো মানুষ তৈরীও হবে না।

অবশ্য ভালো মানুষ তৈরী করার, তাদেরকে ফলো করার আর কোন আদর্শবান মানুষ এ যুগে হ্যারিকেন দিয়েও খুঁজে পাওয়া মুশকিল বৈকি!
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×