রাজধানীতে বসবাসের ক্ষেত্রে মোটা দাগে সনাক্ত করা যায় ৮টি সমস্যা।
১. খোলা জায়গা এবং মুক্ত বাতাসের অভাব
২. সূর্যালোকের অভাব
৩. সার্বজনীন সুযোগ-সুবিধায় জনসাধারণের প্রবেশাধিকারের অভাব
৪. জনাকীর্ণ ঘনবসতি
৫. নিরাপত্তার অভাব
৬. আইনশৃঙ্খলার অবনতি
৭. সরকারের আন্তরিকতার অভাব
৮. বেকারত্ব
সবচেয়ে বড় কথা, এতো সমস্যার মধ্য থেকে ১টি মাত্র সমস্যার সমাধান দিলেই আমরা বেঁচে যাই। কারণ সবগুলো সমস্যা সম্পূরক।
কিভাবে?
তাহলে একটু ভাবুন......
যান্ত্রিক শহর ঢাকায় খোলা জায়গা এবং মুক্ত বাতাসের প্রচুর অভাব, রয়েছে সূর্যালোকের অভাব> এর কারণ এখানকার জনাকীর্ণ ঘনবসতি> এর কারণ বেকারত্ব> সবাই শহরমুখী, তাই এখানে রয়েছে সার্বজনীন সুযোগ-সুবিধায় জনসাধারণের প্রবেশাধিকারের অভাব> এটার মূল কারন নাগরিক হিসেবে আমাদের নিরাপত্তার অভাব> এর মূল কারণ আইনশৃঙ্খলার অবনতি> এর কারণ যে কোনো সমস্যা সমাধানে আমাদের সরকারের রয়েছে ঘোরতর আন্তরিকতার অভাব।
এবার বলুন, কোন সমস্যাটা আগে সমাধান করা প্রয়োজন...!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


