somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নীল ফ্রেমের গল্প...

২৫ শে অক্টোবর, ২০১৫ রাত ১২:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

....."নীল ফ্রেমের গল্প".....

মেয়েটির পরনে নীল রঙের শাড়ি।চোখে নীল ফ্রেমের একটি চশমা।কিছুটা অস্তিরতায় মেয়েটি বারবার ঘড়ি দেখছে।এমন অস্তিরতা শুধু অপেক্ষায় রত মানুষের মাঝেই দেখা যায়।গোধুলির লাল রঙের আভায় রাস্তার পাশে দাঁড়ানো মেয়েটিকে নীলপরীর মতো লাগছে।
রাস্তার ঠিক বিপরীত দঁাড়ানো ম্যাজেন্টা রঙের শার্ট গায়ে ছেলেটি।হাত দুটি পিছনে বেঁধে রেখেছে। হয়তো হাতে কিছু একটা রেখেছে।
ছেলেটি মেয়েটিকে দেখেই চিনেছে। কারন মেয়েটির আজকে নীল শাড়ি পরে আসার কথা, চশমা ওকে এমনিতেই পরতে হয়। বেশ মানিয়েছে ওকে।
ও সায়ন্তি। যার সাথে এতদিন ফেসবুকে চ্যাট করেছে। ফেসবুকে ফেস না দেখেই অনেক গল্প করেছে। গল্পের গভীরতায় ডুবে জেনেছে দুজন দুজনাকে।
হ্যঁা, আজকে ওদের ফার্স্ট ডেট।
দুজনের কাছে ফোন নাম্বার থাকা সত্বেও কেউ কথা বলেনি।

মেয়েটি বেশ অসস্তিতে সময় কাটাচ্ছে।
এমন সময় ছেলেটি ফোন করল।।
-হ্যালো...আমি কি সায়ন্তির সাথে কথা বলছি?
-হ্যাঁ বলছেন। আপনি কে?
-আমি হিমেল।
-হিমেল! কোথায় তুমি?
তোমার না এখানে আসার কথা।
-আমি তো আসছি।ঠিক তোমার সামনে। ম্যাজেন্টা রঙের শার্ট গায়ে।
-তোমার না ব্লাক শার্ট পরে আসার কথা।
(ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তে লাগল। চলমান গাড়িগুলো ক্ষিপ্র গতিতে আসছে যাচ্ছে।)
-ছিল। but আমার কালো শার্ট নেই।ভেবেছিলাম একটা কিনব কিন্তু কেনা হয়নি। sorry...
-ok. তুমি ঔপাশে কেন। এখানে আসো।
-আমার তো আসতে ভয় করছে।
-কেন? আমি কি বাঘ?
-তা নয়। আসলে তোমার পাশে আমাকে মানাবে না।
-না মানাক। তুমি আসবে কিনা বল?
-বৃষ্টি পড়ছে। তুমি ভিজে যাচ্ছ। তোমার ঠান্ডা লাগবে। পাশের যাত্রী ছাউনিতে যাও।
-আমার ঠান্ডা লাগে লাগুক।
-মেয়েদের ভেজা কাপুড়ে খারাপ লাগে। please যাও।
-আমার খারাপ লাগলে তোমার কি?
তুমি না আসলে আমি এখানেই দাঁড়িয়ে থাকব।
-আচ্ছা আমি আসছি।
ফোনটা পকেটে রেখে দৌড়ে রাস্তা পার হচ্ছিল এমন সময় দ্রুত বেগে আসা একটি গাড়ি তাকে ধাক্কা দিল।










.........
জ্ঞান ফেরার পর ছেলেটি দেখলো সায়ন্তি তার হাতটি শক্ত করে ধরে আছে।
সায়ন্তি বলল-তুমি একটা পাগল।
এই নাও তোমার ভেজা চ্যাপ্টা গোলাপ। এটা তুমি আমাকে দেওয়ার জন্য এনেছিলে?
-হ্যাঁ।
-তাহলে দাও।
-দেব।
-কেন ভয় করছে।
-সায়ন্তি this is for u....
-তোমার হাত কাঁপছে কেন?
-জানি না তো।
-হা হা...
এমন সময় ডাক্তার এসে বলল,
কেমন আছো young man?
হিমেল বলল, জী ভালো আছি।
ডাক্তার -মাথার পিছনে সামান্য আঘাত লাগার কারনে তোমার দুরে দেখতে সমস্যা হবে। এজন্য তোমাকে চশমা নিতে হবে। বলে ডাক্তার চলে গেল।
হিমেল বলল, আমার চশমা লাগবে না।
সায়ন্তি-কেন?
-তুমি তো এখন আমার অনেক কাছে। তোমাকে দুর থেকে দেখতে হচ্ছে না।
-আমি বলছি তুমি চশমা নিবে।
-আচ্ছা ঠিক আছে তোমার মতো নীল ফ্রেমের একটা চশমা নিব।
তারপর দুজনে চশমা পরে একটা ছবি তুলে বড় করে নীল ফ্রেমে বেঁধে আমাদের ঘরে টাঙিয়ে রাখব।
মেয়েটির চোখ বেয়ে জল পড়তে লাগল।
মেয়েরা দুঃখ আর অনেক ভালবাসা পেলেই কঁাদে।

সর্বশেষ এডিট : ১০ ই জানুয়ারি, ২০১৬ রাত ১২:০৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শাপলা বা শালুকের পরিচিতি, পুষ্টিগুন ও মানব শরীরের উপকারীতা।

লিখেছেন রবিন.হুড, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৬


শাপলা অতি পরিচিত একটি নাম তাই না! এটি আসলে একটি জলজ উদ্ভিদ। যাকে আমাদের দেশের জাতীয় ফুল বলে আখ্যায়িত করা হয়েছে। এটি শ্রীলংকারও জাতীয় ফুল তবে নীল শাপলা সেখানকার জাতীয়... ...বাকিটুকু পড়ুন

ট্রেন টু কক্সবাজার: টিকিট পেলাম না, পেলাম বিকল্প পথের সন্ধান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:০৭

কক্সবাজার যাওয়ার ইচ্ছে ছিল অনেক দিনের। তবে এবার লক্ষ্য ছিল একটু আলাদা—বাসে নয়, বিমানে নয়; ট্রেনের জানালায় চোখ রেখে সমুদ্রের শহরের পথে যাত্রা। কিন্তু সেই সহজ পরিকল্পনার প্রথম বাধাই হয়ে... ...বাকিটুকু পড়ুন

জিন্নাহ কি বাঙালি মুসলমানের শত্রু?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৪


মোহাম্মদ আলী জিন্নাহ পাকিস্তানের স্বপ্নদ্রষ্টা বা পাকিস্তানের জাতির জনক। একজন বাংলাদেশী হয়ে পাকিস্তানের জাতির জনককে নিয়ে আলোচনা করলে কি গুনাহ হতে পারে কিংবা বড় ক্ষতি হতে পারে? বাংলাদেশে জিন্নাহর... ...বাকিটুকু পড়ুন

স্রেফ 'জিন্নাহকে স্মরণ আর বঙ্গবন্ধুকে গালি' রাজাকারি মানসিকতারই উদাহরণ

লিখেছেন শেহজাদ আমান, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪



ভারতীয় উপমহাদেশের জাতিসত্তাদের স্বাধীনতা আন্দোলনের অত্যন্ত প্রভাবশালী একজন নেতা হিসেবে মুহাম্মদ আলী জিন্নাহর প্রতি কেউ 'যৌক্তিক' বা তাঁর 'প্রাপ্য' সম্মানটুকু জানাতেই পারেন; তাতে কোনো সমস্যা নেই। কিন্তু, যখন সেই... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

×