somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাথে সাথে আমার দাদিকে ডাক দিয়ে খবর দিলেন "আপনার নাতি তো পিএইচডি করতে জার্মানি চলে যাচ্ছে..." ২৪/১/২০১৪

২৫ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:০৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঘটনা একঃ
আজকে টেক্সটাইল ট্যালেন্ট হান্টের পরীক্ষা দিলাম (ফিলিং প্রাউড )। আমাদের ইয়ারের যারা অংশ নিলো তাদের মধ্যে সম্ভবত আমিই সবচেয়ে কম সিজিপিএ প্রাপ্ত ছিলাম; তাতে কি !!! পরীক্ষা দিতে তো সিজিপিএ লাগে নাই লাগসে পয়সা আর পয়সা দিসে বাপে। এছাড়া আরও একটি মহৎ উদ্দেশ্যও অবশ্য ছিলো, সেটা না বলি...

তো সকাল সকাল উঠে রওনা দিলাম তেজগাঁও কলেজে; পরীক্ষার স্থান। নাস্তার টেবিলে আমার পিতাকে এই পরীক্ষার গুরুত্ব কতটা অপরিসীম এবং কিভাবে ক্যাম্পাস থেকে বিভিন্ন পরীক্ষা নিরিক্ষা করে আমাকে এখানে পাঠানো হচ্ছে (এক্কারে ভুয়া কথা; যে ফর্ম কিনসে সেই পরীক্ষা দিতে পারসে) সেটার বয়ান দিচ্ছিলাম। এবং সাথে সাথে এটাও বললাম এই পরীক্ষায় খুব ভালো ফলাফল করা আমাদের একজন শিক্ষক এখন জার্মানিতে পিএইচডি করছেন। আমার বাবার মাথায় খুব ভালো করে ঢুকলো জার্মানির পিএইচডি।

সাথে সাথে আমার দাদিকে ডাক দিয়ে খবর দিলেন
"আপনার নাতি তো পিএইচডি করতে জার্মানি চলে যাচ্ছে..."

এবং সারাদিনে আমাদের বাসায় যত মানুষজন আসলো... এবং যারা আসলো না তাদের কে ফোন করে জানানো হলো আমি জার্মানিতে পিএইচডি করতে চলে যাচ্ছি। শুধু এই পরীক্ষায় পাশ করলেই হইল।

এইটা আমার পিতার পুরনো অভ্যাস... আমি অবাক হই না। এইসব ব্যাপারে অবাক হওয়ার ক্ষমতাও হারিয়ে ফেলেছি

ঘটনা দুইঃ
পরীক্ষা সাড়ে দশটায় আর আমি ভাবটাব নিয়া সাড়ে আটটায়ই চলে আসলাম। তেজগাঁও কলেজকে এখন তেজগাঁও কলেজ না বলে তেজগাঁও পরীক্ষা কেন্দ্র বলা উচিত। আমার চোখের সামনে দুই ঘণ্টায় তিন তিনটা পরীক্ষা হইয়া গেলো। শেরে বাংলা কৃষি, ইউনিলিভার আরেকটা যেন কি এখন মনে নাই। তো অবশেষে দুই ঘণ্টা ফুরলো আর আমাদের পরীক্ষার সময় উপস্থিত হইল। প্রশ্ন হাতে পাইয়া খুব কনফিডেন্টলি ''পারি, না পারি জায়গা ভরি...'' নীতিতে সব অবজেক্টিভ দাগাইলাম। ছোট প্রশ্নের উত্তর না পারলেই রবিন্দ্রনাথের জীবনী... (জীবনী আর কি লিখব প্রশ্নের নিচে মোটে দুই লাইন কইরা জায়গা উত্তর লেখার জন্য)

লাস্টে দেখি একটা প্রশ্ন
"শ্রমিকদের বেতন কাঠামো নিয়ে চলমান সঙ্কটের ব্যাপারে আপনার মন্তব্য কি ?" (টাইপের কিছু... আংরেজি বালা বুঝি না)

আমিও পেলাম মোক্ষম হাতিয়ার, ভাঙা ভাঙা ইংরেজিতে লিখলাম

"এই প্রশ্নের উত্তর সল্প জায়গায় দেয়া সম্ভব না, তাই উত্তরটা শেষের দুইটা ফাঁকা পেইজে দিয়া দিলাম"
তারপর হাতটাত গুটাইয়া শ্রমিক বেতন কাঠামো নিয়ে 'আনু মোহাম্মদ স্যার', 'কল্লোল মোস্তফা' আর 'পিনাকি'দা' পড়ে এতদিনে যা শিখেছি ইংরেজিতে তরজমা করে জ্বালাময়ী এক রচনা লিখে দিয়ে আসলাম।
সেই শান্তি...

ঘটনা তিনঃ
কাল আমার বোনের স্কুলে ''যেমন খুশী তেমন সাজো প্রতিযোগিতা''। আম্মা বলল সাংবাদিক সাজাবেন।
আমার মাথায় খেললো অন্য আইডিয়া...

"শাহাবাগী বানইয়া দেই..."

যেই ভাবা সেই কাজ। প্রথমেই দরকার দুইটা জাতীয় পতাকা জোগাড় হয়ে গেলো মুহূর্তে। একটা থাকবে মাথায় একটা পিঠে।

এরপর আমার "ফাঁসি চাই... গ্যাঞ্জি'টা..." দরকার। ওটার খোঁজ পড়তেই থলের বিড়াল বের হয়ে গেলো... এই গ্যাঞ্জি বিপদজনক বিধায় আমার পিতার নির্দেশে মাতা গ্যাঞ্জিটি সরিয়ে ফেলেছেন; এমন ভাবে যেন আমি খুঁজে না পাই। এমন স্থানেই লুকিয়েছেন যে দীর্ঘ তিন ঘণ্টা খোঁজাখুজি করে তিনি নিজেও খুঁজে পেলেন না... অবশেষে আমার আরেক বিপ্লবী বন্ধু তার XL গ্যাঞ্জিটা দিয়ে আমাকে উদ্ধার করলেন (আমি ছোট খাটো মানুষ; গ্যাঞ্জিটা আমারই বড় হয় আর আমার থেকে ১২ বছরের ছোট আমার বোনকে তো খুজেই পাওয়া যাচ্ছে না। তবে কাজ চালানো যাচ্ছে... )

তারপর এখন দরকার একটা ফেস্টুন। হাজার হাজার পোস্টার ঘরে পড়ে থাকে আর এখন দরকারের সময় ঠনঠন। ঝুল পরিস্কার করার ঝাড়ু খুলে পাওয়া গেলো বাঁশ, সেটা করাত দিয়ে কেটে মিনি সাইজ করা হল। বোর্ড কেটে ফেস্টুনের সাইজ। দুই পাশে লিখে দিলাম,

"পাকি পণ্য বর্জন করুন..." আর "ফাঁসি চাই..."

এরপর লাস্ট জিনিস "শ্লোগান..."

ঘরে এন্টি শাহাবাগী পরিবেশে থাকলেও আমার বোন ''জয় বাংলা'' শ্লোগান ভালোই দিতে পারে। বাসার সবাই তাকে শেখানোর জন্য একটু পর পর শ্লোগান দিয়ে উঠছে "জয় বাংলা"।

ব্যাপারটার মধ্যে কি যেন একটা আছে;
মাঝে মাঝে মনে হয়, জীবনটা তো খারাপ না...

ফেবু দিনলিপি
২৪ জানুয়ারি ২০১৪
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×