somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হ্যাকিংয়ের ঝুঁকিতে জিএসএম নেটওয়ার্ক

১২ ই আগস্ট, ২০১০ দুপুর ২:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মোবাইল ফোন গ্রাহক বিশেষ করে জিএসএম পদ্ধতির আওতায় যারা, তাদের জন্য একটি দুঃসংবাদ শুনিয়েছেন বিশেষজ্ঞরা৷ বলছেন, স্বল্প খরচে একটি মাত্র টাওয়ার বসিয়ে হ্যাকাররা ঢুকে যেতে পারে এই নেটওয়ার্কে, শুনতে পারে যে কোনো ব্যক্তির কথা৷
আর নিরাপত্তা ব্যবস্থার এই গলদ নিয়ে কোনো ভাবনাই নেই অপারেটরদের৷ হ্যাকারদের সম্মেলনে এই তথ্য প্রকাশ করা হয়েছে৷

মাত্র ১১শ ইউরো, মোবাইল ফোনের একটি টাওয়ার বসাতে এখন খরচ এমনই৷ এক সময় অবশ্য তা বেশি ছিল৷ তবে তা অনেক কমে এসেছে৷ এই ১১শ ইউরো খরচ করেই হ্যাকাররা জিএসএম নেটওয়ার্কে ঢুকে পড়তে পারবেন বলে জানালেন ক্রিস পাগেট৷ অ্যামেরিকার এই প্রযুক্তি বিশেষজ্ঞ গত শনিবার লাভ ভেগাসে হ্যাকার সম্মেলনে তুলে ধরেন এ সংক্রান্ত তথ্যাদি৷

ডেফকন সম্মেলন হ্যাকারদের সবচেয়ে বড় সম্মেলন৷ প্রতিবছরই বিশ্বের নানা স্থান থেকে লাস ভেগাসে জড়ো হন তারা৷ সেখানে আলোচনায় অংশ নেন তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ, আইনজ্ঞরাও৷ ১৯৯৩ সালে শুরু হয়েছে এই আসর৷ ২০০৮ সালের সম্মেলনে অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৮ হাজার৷
কী করে একটি নকল টাওয়ার বসিয়ে মোবাইল ফোনে হ্যাকিং সম্ভব, সম্মেলনে তাই তুলে ধরেন পাগেট৷ তিনি বলেন, সেকেন্ড জেনারেশনের জিএসএম সিস্টেমে অনায়াসেই হ্যাকিং সম্ভব৷ তা করতে খরচও খুব বেশি নয়৷ অর্থাৎ বিশ্বের জিএসএম নেটওয়ার্ক ব্যবহারকারীরা আছে ঝুঁকির মধ্যে৷ পাগেট বলেন, একটি নকল টাওয়ার বসিয়ে জিএসএম নেটওয়ার্কে হ্যাকিং খুব একটা কঠিন নয়৷ কোনো মোবাইল থেকে কল করতে চাইলে নকল টাওয়ারের মাধ্যমে তা ধরে নিতে হবে৷ তখন গ্রাহক এবং তার অন্যপাশের সব কথাবার্তা শোনা যাবে৷ পাগেট বলছেন, এই ধরনের ঝুঁকির মধ্যে থেকেও ওয়ার্ল্ড জিএসএম অ্যাসোসিয়েশনের কোনো মাথাব্যথাই দেখা যাচ্ছে না৷

অবশ্য পাগেটের কথা শোনার পর জিএসএম অ্যাসোসিয়েশন জানিয়েছে, কিছুটা ঝুঁকির মধ্যে আছে, সেটা তারাও জানে৷ তবে নকল টাওয়ার বসিয়ে নির্দিষ্ট দূরত্বের বাইরে গ্রাহকদের ফোনকল টেপ করা যাবে না বলেই দাবি তাদের৷ সেইসঙ্গে তারা জানিয়েছেন, নিরাপত্তা ব্যবস্থার এই গলদ কাটাতেও সচেষ্ট তারা৷

প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জিএসএম প্রযুক্তি অনেক পুরনো হয়ে গেছে৷ মোবাইল ফোনের নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞ ক্রিস্টস জেনাকিস ডয়চে ভেলে-কে বলেন, ‘‘আধুনিকায়ন না করেই পুরনো প্রযুক্তি ধরে চলছে জিএসএম অপারেটররা৷ ফলে তারা ঝুঁকির মধ্যে পড়েছে৷'' তবে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে এই সমস্যা কাটানো সম্ভব বলে মনে করেন জেনাকিস৷
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

লিখেছেন শেহজাদ আমান, ৩১ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৭



আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!

প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন

মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩১ শে মার্চ, ২০২৬ সন্ধ্যা ৬:১৮



সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

লিখেছেন নূর আলম হিরণ, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ৯:৪২


আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১১:২২

ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!


সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন

এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০১ লা এপ্রিল, ২০২৬ রাত ২:০০

একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।

গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

×