বাড়িতে ইন্টারনেট থাকলে সম্পর্কে জড়ানোর ক্ষেত্রে সম্ভাবনা বেশি তৈরি হয়। যারা ভালোবাসার সম্পর্কের খোঁজে রয়েছেন তাদের সাক্ষাতের জন্য ওয়েব দিন দিন গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
স�প্রতি মার্কিন এক গবেষণায় এমন কথাই বলা হয়েছে।
স্টানফোর্ড ইউনিভার্সিটির গবেষকরা জানান, বিশেষ করে সমলিঙ্গের এবং ভিন্নধর্ম চর্চাকারী যুগলদের কাছাকাছি নিয়ে আসতে ইন্টারনেট গুরুত্বপূর্ণ।
গবেষণায় দেখা গেছে, যাদের ইন্টারনেট সংযোগ রয়েছে তাদের মধ্যে ৮২ দশমিক ২ শতাংশের ভালোবাসার সঙ্গী রয়েছে। এ সংখ্যা ইন্টারনেট যাদের নেই তাদের ক্ষেত্রে ৬২ দশমিক ৮ শতাংশ।
২০০৯ সালের শীতে যুক্তরাষ্ট্রে ৪ হাজার ২ জন প্রাপ্ত বয়স্কের মধ্যে জরিপ চালিয়ে গবেষণাটি করা হয়েছে। এদের মধ্যে ৩ হাজারের কোনো না কোনো সঙ্গী রয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


