somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগন্তুকঃ সত্যজিৎ রায়ের শেষ কীর্তি

০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সকাল সকাল উঠার পরেই পোষ্টম্যান আপনার হাতে ধরিয়ে দিল একটি রহস্যময় চিঠি। না চিনছেন হাতের লেখা না চিনতে পারছেন প্রেরকের নাম! কি হবে? নিশ্চয়ই খুব কৌতূহল নিয়েই চিঠিটি পড়তে শুরু করবেন। পড়ার পর এক আকাশ হতাশা আপনার চেহারায় উঁকি দিয়েছে। দিবেই বা না কেন? চিঠিটি পড়ে জানতে পারলেন প্রায় ৩৫ বছর আগে নিরুদ্দেশ হয়ে যাওয়া আপনার ছোট মামা দেশে ফিরেছেন এবং আপনার কাছে এসে এক সপ্তাহ থাকতে চান। আপনি স্বামী-সন্তান নিয়ে ভালোই তো আছেন এখন এমন একজন অপ্রত্যাশিত অথিতিকে আপনার বরণ করতে হবে যে কিনা আপনার দু বছর বয়সের মাথায় নিরুদ্দেশ হয়। স্বাভাবিক ভাবেই তার সম্বন্ধে কোন স্মৃতি আপনার স্মরণে নেই। এদিকে সে আসলেই আপনার মামা হবেন কিনা, হলেও এত বছর পর কি মতলব নিয়ে আসল ইত্যাদি নানা প্রশ্নে আপনার সন্দেহপ্রবণ স্বামী আপনাকে জর্জরিত করছে। এখন কি করবেন আপনি?

‘আগন্তুক’ এর গল্প শুরু এভাবেই। চলচিত্রটি পরিচালনা করেছেন সত্যজিৎ রায়। বলা বাহুল্য যে এটি উনার পরিচালিত শেষ চলচিত্র। মূলত উনার লেখা ছোটগল্প ‘অতিথি’ অবলম্বনেই উনি এটি নির্মাণ করেছেন। ছবিটি মুক্তি পায় ১৯৯১ সালে। এতে অভিনয় করেছেন উৎপল দত্ত, মমতা শঙ্কর, দীপঙ্কর দে প্রমূখ। মুভিটির আইএমডিবি রেটিং ৮.১/১০।

সিনেমাটিতে তৎকালীন আর্থ-সামাজিক, রাজনৈতিক দর্শনকে তুলে ধরা হয়েছে। যদিও তৎকালীন আর বর্তমানের মধ্যে কোন পার্থক্য আমার পরিলক্ষিত হয়নি। পাশাপাশি রহস্য রোমাঞ্চতো রয়েছেই। সুতরাং নিশ্চিন্তে দেখে ফেলতে পারেন মহান এক চলচিত্রকারের তৈরি শেষ এই সিনেমাটি।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০১৬ রাত ১২:১০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×