somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে কিছুক্ষণ...

০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৮:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


(ছবিঃ উইকিপিডিয়া)

কে না শুনেছেন দেশের জাতীয় মসজিদ বায়তুল মোকাররম এর কথা? ঢাকার কেন্দ্রবিন্দু গুলিস্তানে এর অবস্থান। দুর্ভাগ্যবশত কিছুদিন আগ পর্যন্ত আমি মসজিদটি শুধু বাহির থেকে দেখেই শান্ত হতাম। ভেতরে আর যাওয়া হত না। তবে এইতো সেদিন (গত শীতের মৌসুমে), গুলিস্তানে এক বন্ধুকে নিয়ে একটি কাজের জন্যে গিয়েছিলাম। কাজ শেষে হাতে কিছু সময় থাকায় দেখে আসলাম দেশের জাতীয় এই মসজিদটি।



অপরূপ সৌন্দর্যে ভরা এই মসজিদটি নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয় ১৯৫৯ সালে ‘বায়তুল মুকাররম মসজিদ সোসাইটি’ গঠনের মধ্য দিয়ে যার সরাসরি নেতৃত্ব দিয়েছিলেন শিল্পপতি আব্দুল লতিফ ইব্রাহিম বাওয়ানি। পরবর্তীতে ১৯৬০ সালের ২৭ জানুয়ারি তৎকালীন পাকিস্তানের রাষ্ট্রপতি ফিল্ড মার্শাল মোহাম্মদ আইয়ুব খান দ্বারা মসজিদটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এর নির্মাণ কাজ শুরু হয়। জানা যায়, এখন যে জায়গায় মসজিদটি অবস্থিত সেখানে আগে বিশাল এক পুকুর ছিল। যেই পুকুরটি পল্টন পুকুর নামে পরিচিত ছিল।


(ছবিঃ ১৯৬০ সালের দিকের বায়তুল মোকাররাম (সংগ্রহকৃত)।)


(ছবিঃ মসজিদটির আরও একটি পুরাতন ছবি, সময়কাল অজানা (সংগ্রহকৃত)।)

দেশের জাতীয় এই মসজিদটি ডিজাইন করেন বিশিষ্ট প্রকৌশলী আবুল হোসেন থারিয়ানী আর প্রকৌশলী মঈনুল হোসেন মসজিদটির নির্মাণ কাজের তদারকি করেন। ১৯৬৩ সালে বায়তুল মোকাররম মসজিদের প্রথম ভাগের নির্মাণ কাজ শেষ হয়। সেই বছরেরই ২৫ জানুয়ারি শুক্রবার বায়তুল মোকাররম মসজিদে প্রথম জুমআর নামাজ আদায় করা হয়।

বায়তুল মোকাররম মসজিদটি প্রধানত ৮ তলা। নামাজের জন্য ব্যবহৃত হয়ে থাকে উপরের ৬ তলা। নিচের দুটি তলা রাখা হয়েছে অফিস, দোকাপাট, লাইব্রেরি ইত্যাদির জন্য। মসজিদ বেলকনিসহ সব মিলিয়ে মুসল্লিরা বায়তুল মোকাররম মসজিদের ১ লাখ ২৫ হাজার ৬২ বর্গফুট এলাকা নামাজের জন্য ব্যবহার করে থাকেন।



এই মসজিদের প্রথম খতিব ছিলেন মাওলানা আবদুর রহামন বেখুদ (রহ.)। একে একে করে বহু আলেম এ মসজিদের সেবা করেছেন। বর্তমানে মসজিদটির খতিবের দায়িত্বে রয়েছেন প্রফেসর মাওলানা মো:সালাহ্উদ্দিন।



মসজিদটি ইসলামিক ফাউন্ডেশনের সরাসরি নিয়ন্ত্রণাধীন। ইসলামের বিশেষ বিশেষ দিনে এই মসজিদে ভিড় করে হাজারো মুসল্লি। জানা মতে প্রায় ৪০ হাজার মানুষ একসাথে এখানে নামাজ আদায় করতে পারেন। বিশ্বের অন্যতম সুন্দর মসজিদ আমাদের এই জাতীয় মসজিদ।

-৩/জুলাই/২০১৬ ইং
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুলাই, ২০১৬ রাত ৯:২৪
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×