তোমার গায়ে ধীরে ধীরে জড়িয়েছি
নিষ্ঠুর নিয়মের কালো বসন।
কখনও যদিও বা তোমার ইচ্ছে হয়েছিলো
ডানা মেলে একটু খানি উড়াল দেবার,
আমি কেটেছি তোমার ইচ্ছের পাখা,
মানিয়েছি পোষ; করে হাজারো শাসন।।
নজরের সুক্ষতা ঢুকিয়েছি তোমার শরীরের ভাঁজে ভাঁজে
করেছি মন্তব্য, অবলকন।। আর সাথে জাগিয়েছি তৃষ্ণা।।
মনের বাসনাকে দিয়ে ঠাই,
অল্প দামে তোমায় কিনবো বলে
বানিয়েছি তোমায় পণ্য।
মনের দামে ছলনা দিয়ে কিনেছিও বটে।
অতিপ্ত আত্মাকে তৃপ্ত করছি,
মিটিয়েছি মনের ঘৃণ্য আশা।
পরাধীনতার শিকল পরিয়ে তোমার পায়ে,
আমি নাম দিয়েছি তাঁর "ভালোবাসা"।।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


