কিছুদিন আগেও দেশে সরকারী দলের নেতাদের যেকোন সভা, মিটিং, মিছিল, বক্তৃতায় শোনা যেত বাংলাদেশে জঙ্গী রয়েছে৷ তাদের সাথে আন্তর্জাতিক জঙ্গী কানেকশন রয়েছে ইত্যাদি৷
কদিন আগে দুজন বিদেশী হত্যাকান্ডের পর থেকেই হুট করে বলা শুরু করেছে বাংলাদেশে কোন জঙ্গী নাই, জঙ্গীর অস্তিত্ব নাই৷ যা আছে সব ষড়যন্ত্রকারী৷
বিদেশী হত্যাকাণ্ডের পর পর প্রধানমন্ত্রী থেকে শুরু করে সরকার দলীয় নেতা পাতিনেতারা পর্যন্ত হত্যাকারীদের নাম বলে দিয়েছিল৷ এখন বিদেশীরাও যখন নিজেদের মত করে তদন্ত করছে সরকারের পাশাপাশি তখন সরকার বুঝতে পারছে উদোরপিণ্ডি বুধোর চালিয়ে দেওয়া সম্ভব হবে না৷ আর তাই এখন খুনিদের কোন কুল কিনারা পাচ্ছে না৷
হত্যাকান্ডের পর পর সরকারের পক্ষ থেকে ঘোষণা দিয়েছিল যে তদন্তকারীরা প্রায় সব কিছু উদ্ধার করে ফেলেছে৷ এখন দেখা যাচ্ছে, এখনও সেই প্রাথমিক অবস্থায়ই রয়েছে৷
আসলে সরকার কোনটি সঠিক বলছে আর কোনটি কল্পিত বলছে এটা বুঝে উঠা কঠিন৷ আমরা সাধারণ জনগণ শুধু বিভ্রান্তই হচ্ছি৷

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


