১৯ বছর টঙ্গিতে। শুক্রবার-সকাল গুলো সব ঘুমেই কেটে যেতো। ফজরের পর দে ঘুম..... উঠতে উঠতে সাড়ে নয় কি দশটা। একদিনের জমিদার সব্বাই।
সপ্তাহের বাকি সকালগুলো থাকত রুটি-রুজি'র চিন্তায়, প্রস্তুতিতে। ঋতু পরিবর্তনের সাথে সাথে প্রকৃতির পরিবর্তন দেখার সময় কই?
সাইকেলারোহন সেই জমাট-ব্যস্ততার মধ্যেই ঋতুকে দেখার, সকাল গায়ে মাখার, সূর্যোদয়ের সৌন্দর্য্য উপভোগের সময় বের করে দিল।
গতকাল সকালে আমরা ৭ সাইকেলারোহী মোক্তারবাড়ী থেকে ঘুটিয়া মেডিকেল কলেজাভিমুখে রওনা দিলাম। সানি, আবীর, রাসেল, ইকবাল চৌ, কামরান, মামুন ও আমি।
কিছুদুর যাওয়ার পর দুরে দেড়-মানুষ সমান উঁচু কাশবন দেখে আমরা সামান্য ঘুর-পথ ধরলাম।
পথে একজোড়া তুর্কী মোরগ-মুরগি চোখে পড়ল। এরকম প্রাণী এর আগে আমি দেখিনি। অদ্ভুৎই লাগল! মোরগটির পেখম-মেলা রাজকীয় ভঙ্গির চলা। ঠোট-গলা-ঘাড় সব এক পাতলা-রঙিন চামড়া দিয়ে ঢাকা। আমি ভেবেই পাচ্ছিলাম না এটা খায় কিভাবে?! পরে তাড়া দেয়ার পর ঠোট চামড়ার আড়াল থেকে বের করল।
কাশবন, সূর্যোদয়, তুর্কী-মোরগ সব মিলিয়ে গত সকালটা ভালই কাটল।
উৎস: আমার ফেবু পাতা থেকে। f/zazabormon





সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৫ দুপুর ১:৪৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



