আমার ন্যানোসংখ্যার মেমোরিতে
ছায়ারঙ দাবা খেলে,হাঁটু গেঁড়ে ঘুটি
চালে বেজোড় আঙ্গুলে।
কুঁজোবুড়ির সাদা থানে আঁকা মোটে
বত্রিশ কালো বর্গ।
আগ বেড়ে সৈন্যসামন্ত বর্গের খোপে
তলোয়ার খুইয়ে বসলো।
বেরসিক কুইন নিমিষেই
কিস্তিমাত,কুঁকড়ে মুকড়ে সয়লাব।
লিকলিকে কাসলিং তার কঙ্কালে
ঝুলে থাকে এই বহুদিন।
ব্যবচ্ছেদ জানান দেয়,কুঁজোবুড়ি
কস্মিনকালেও দাবাড়ু ছিলো না।
সে তো এক ইয়াং লেডি।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



