যথাতথা কানুনগুলো হাইওয়ের রাস্তায়
ওঠেনি তখনো,
অনিশ্চিত চাপাগলিতে,
লাল আর সবুজ সিগন্যালের বালাই ।
জেব্রাক্রসিং এর ডোরাকাটা দাগগুলিন,
সাদা হয়ে বাঁকাই যেন,
চৌরাস্তার মোড়ে ট্রাপিজিয়াম
গেড়ে বসলো।
ফুটপাতের প্রস্থের বদান্যতা,
আর আর,
বোবা ক্লান্তির জয়জয়কার।
দিনশেষে অতঃপর,
কালো পিচের রাস্তার
এবড়োথেবড়ো নকশারা ফিক করে হাসে।
আহা,তুচ্ছতা কেবল নিজের ওপর।
কতো আদিখ্যেতা আর রাজপথ পেরুবে,
অতঃপর হাতের মুঠোয় নতুন বন্দী নির্লিপ্ততার ডেথ সার্টিফিকেট।
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০১৫ রাত ১০:২৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




