somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

চাটগাইয়া জাবেদ
আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি
হৃদয়ে বাংলাদেশ, প্রবাসেও বাংলাদেশ!

সাকিব আল হাসান হয়তো আর কখনই রবীন্দ্র জাদেজা হতে পারবেন না!

১৯ শে অক্টোবর, ২০১৫ রাত ৩:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শিরোনাম পড়েই যদি কেউ আমাকে কয়েক প্রস্থ গালিগালাজ করে ফেলেন, তবে আপনাকে দোষ দেওয়ার কিছু নেই। ‘সাকিব কোন দুঃখে রবীন্দ্র জাদেজা হতে যাবেন?’ এটাই হয়তো আপনার স্বাভাবিক প্রতিক্রিয়া হতে পারে। এখন আসুন, শিরোনামের পেছনের যুক্তিগুলো একটু বোঝার চেষ্টা করি...

ভারতীয় ‘অলরাউণ্ডার’ রবীন্দ্র জাদেজা। অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির স্নেহধন্য, সাকিবের মতই বাম হাতে ব্যাটিং ও স্পিন বোলিং করা এই অলরাউণ্ডারের মাঝে ভারতীয় সমর্থকেরা একজন ‘সাকিব’কে খুঁজে পান। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে দেখা যায়, ভারতীয়দের কেউ কেউ অনেক সময় জাদেজাকে সাকিবের চেয়েও ‘ভাল’, সাকিবের চেয়েও ‘দামী’ অলরাউণ্ডার বলে ঘোষণা করে ফেলেন। যদিও কথাটা তারা নিজেরাও কতখানি মন থেকে বিশ্বাস করে বলেন, সেই প্রশ্ন থেকেই যায়! 'অলরাউন্ডার' জাদেজা যে ‘বিশ্বসেরা অলরাউণ্ডার’ সাকিবের চেয়ে ভাল নন, সেটা বুঝতে আপনাকে বিরাট ক্রিকেট পন্ডিত হতে হবে না। মেসি সেরা, নাকি রোনালদো সেরা? এধরনের কোন চির অমীমাংসিত তর্কের বিষয়বস্তুও এটি নয়। তারপরেও সন্দেহবাতিকগ্রস্থদের সুবিধার্থে কিছু ব্যাপার মনে করিয়ে দেই।

সর্বশেষ প্রকাশিত আইসিসি র‍্যাঙ্কিংয়ে টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তিন তালিকারই শীর্ষস্থানটি আমাদের সাকিবের দখলে। টেস্ট ও টি-টোয়েন্টির অলরাউণ্ডার র‍্যাংকিং এ সেরা দশেও নেই জাদেজা। একমাত্র ওয়ানডে অলরাউণ্ডারদের র‍্যাঙ্কিংয়েই মাত্র(!) ১৩৮ রেটিং পয়েন্টের ব্যাবধানে সাকিবের(৪১৮ রেটিং পয়েন্ট) কিছুটা কাছাকাছি(!) আছেন জাদেজা(২৮০ রেটিং পয়েন্ট নিয়ে ৭ নম্বরে)! দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়া এই অলরাউণ্ডার যে 'সাকিবের চেয়ে ভাল' নন এটা মোটামুটি প্রমাণ হয়েছে বলা যায়। কিন্তু ভারতীয়রা যে জাদেজাকে 'সাকিবের চেয়েও দামী’ ক্রিকেটার বলে মনে করেন, সেটাতে অন্তত আপত্তি করা কষ্টকর! হ্যা, এটা তারা শুধু মুখেই বলেন না, কাজেও প্রমাণ করেন। তাইতো ২০১২ এর আইপিএল নিলামে সারা পৃথিবীর সব ক্রিকেটারকে টেক্কা দিয়ে ঐ আসরের সবচেয়ে বেশি(বাংলাদেশি টাকায় প্রায় ১৫কোটি) টাকা খরচ করে তাকে কিনে নেয় চেন্নাই সুপার কিংস! এর আগের আসরেই ২০১১ এর আইপিএল নিলামে সাকিব বিক্রি হয়েছিলেন মাত্র ৩ কোটি টাকায়। সেই আসরেও জাদেজার মূল্য(৭কোটি) উঠেছিল সাকিবের চেয়ে ৪কোটি টাকা বেশি! তার মানে জাদেজা যে অন্তত ভারতীয়দের কাছে 'সাকিবের চেয়ে দামী’ ক্রিকেটার, এটা তারা নিজেরাই প্রমাণ করে দেখান!

আইপিএলের ইতিহাস ঘাটলেই দেখা যায়, ফ্রাঞ্চাইজিগুলোর কাছে বরাবরই 'হট কেক' ভারতের স্থানীয় ক্রিকেটাররাই। তাইতো এ যাবতকালে আইপিএলের সবচেয়ে দামী ১০ ক্রিকেটারের তালিকায় প্রথম ৮ জনই ভারতীয়! মহেন্দ্র সিং ধোনি, যুবরাজ সিংদের পাশাপাশি সেরা ১০ এ আছেন দীনেশ কার্তিক, রবিন উথাপ্পারাও! বিশ্বজুড়ে টি-টোয়েন্টি ক্রিকেটের সবচেয়ে বড় আকর্ষণগুলোর মাঝে অন্যতম ক্রিস গেইলের নামও সেরা দশে নেই! অথচ বিপিএল এর প্রথম ও দ্বিতীয়, দুই আসরেই 'আমাদের' যে ছেলেটি টুর্নামেন্ট সেরা হয়েছিল, সেই ছেলেটির জন্যেই এবারের আসরে আমরা সর্বোচ্চ ক্রয়মূল্য বেঁধে দিয়েছি ৩৫ লাখ টাকা! গেইল, আফ্রিদির পাশাপাশি শেহজাদ, দিলশানদেরও যেখানে ৫৫ লাখ টাকা, এমনকি কাউকে কাউকে এর চেয়ে বেশি দামেও কেনা যাবে(কি জানি এক অদ্ভুৎ উপায়ে), সেখানে বিশ্বের সেরা অলরাউন্ডারটিকে আমরা নিজেরাই ৩৫ লাখ টাকার বেশি মূল্যে কিনতে রাজি নই!

বিসিবি হয়তো ভুলে গেছে, বিপিএলের দ্বিতীয় আসরেই 'উন্মুক্ত নিলামে' আমাদের সাকিব দেশি ও বিদেশি গোল্ডেন শ্রেণির ক্রিকেটারদের মধ্যে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছিলেন, আমাদের বুকটা গর্বে ভরে গিয়েছিল। পরবর্তীতে ফ্রাঞ্চাইজিগুলো সাকিবসহ অনেক ক্রিকেটারকেই তাদের প্রতিশ্রুত অর্থ দিতে পারেনি, এটা নিশ্চয়ই সাকিবদের অপরাধ নয়! সেবার অন্তত সারা পৃথিবীর কাছে আমরা ঘোষণা করেছিলাম, দেখো, আমাদের কাছে আমাদের সাকিবই সবচেয়ে দামী! সেই গর্বটা এবার হয়তো আমাদের আর করা হবে না। এরপরেও আমাদের সাকিব, আমাদের তামিম, আমাদের মাশরাফিরা বিপিএলে খেলবেন। খেলাটিকে ভালবেসে, দেশকে ভালবেসে, বিপিএলকে বাঁচিয়ে রাখার স্বার্থে তারা হয়তো অনেক কিছুতেই ছাড় দেবেন, এর আগেও দিয়েছেন। কিন্তু নিজেদের আত্মসম্মানবোধের এই জায়গাটাতে বিসিবি কিভাবে এতো উদার হলো তা এখনো বোধগম্য নয়!

ভারতীয়রা যেখানে তাদের দেশি ক্রিকেটারদেরকেই সব কিছুর উপরে রাখে, সেখানে আমরা আমাদের 'বিশ্বসেরা' রত্নটিকেও তার প্রাপ্য 'সম্মান' দিতে কুণ্ঠাবোধ করি। হ্যা, এখানে 'টাকা'টাই বড় কথা নয়, বড় কথা হচ্ছে 'আত্মসম্মানবোধ'টা।

‘পাকা হোক তবু ভাই পরেরও বাসা
নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা!’
অতি সামান্য কিন্তু অতি অমূল্য এই বোধটুকুই হয়তো আমাদের মাঝে এখনো ঠিকমত জাগেনি। তাইতো আমাদের আফসোস করে বলতে হয়, সাকিব হয়তো আর কখনই রবীন্দ্র জাদেজা হতে পারবেন না!

অনুপম হোসেন পূর্ণম দাদা,
শেষ মেশ বলতে হয়, আমরা এমন কোন বিপিএল চাইনা যেখানে আমাদের সাকিব, মাশরাফিদের অবমূল্যায়ন করা হবে। সাকিবদের আপমান করে কোন বিপিএল চাই না। মনে রাখবেন, ব্যাপারটার নাম বাংলাদেশ প্রিমিয়ার লিগ।
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৩:০৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পাঞ্জাবিস্তান

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪০

পাকিস্তা/নের পাঞ্জাবিরা হলো পাকি/স্তানের বাকি সব জাতিসত্তার মানুষদের জন্য অভিশাপ। এদের জাত্যভিমানের কারনে তৎকালীন পূর্ব পাকিস্তানের জনগন স্বাধীনতার ডাক দিতে বাধ্য হয়।

সাম্প্রতিক সময়ে পাকিস্তানের প্রদেশগুলো যেরকম অগ্নিগর্ভ হয়ে উঠেছে,... ...বাকিটুকু পড়ুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?

লিখেছেন রাবব১৯৭১, ১৪ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জিন্নাহর ছবি প্রশ্ন জাগে, আমরা কোন দেশে বাস করি?
যে ঢাকা বিশ্ববিদ্যালয় ভাষা আন্দোলনের ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, যে বাংলাদেশ রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে স্বাধীন হয়েছে সেই বিশ্ববিদ্যালয়ের ডাকসু... ...বাকিটুকু পড়ুন

এগারটি বছর পার হয়ে গেল…. কিছু পরিসংখ্যান নিয়ে একাদশতম বর্ষপূর্তি পোস্ট

লিখেছেন খায়রুল আহসান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৪১



পূর্বের বর্ষপূর্তি পোস্টের লিঙ্কঃ দশম বর্ষপূর্তি পোস্ট

সামহোয়্যরইনব্লগে গত ১৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত ১১টা ২৬ মিনিটে প্রকাশিত হয় আমার প্রথম কবিতা, বক্ষমাঝে থাকবে তুমি। বলা যায় খুব দ্রুতই, মাত্র তৃতীয়... ...বাকিটুকু পড়ুন

দুঃখ খচিত পতাকা আমার

লিখেছেন এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪


ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?

যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

×