somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে

০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



‘এই পথ যদি না শেষ হয়
তবে কেমন হত তুমি বল তো ?’

উত্তমের সেই মোটর বাইক থেমেছে ঢের আগে। পথে ছিলেন সুচিত্রা। সেই পথ শেষ হয়েছে, বছর দেড়েক হতে চলল। সুচিত্রা সেনের একটা বিষয় আমার বেশ লাগতো। প্রিন্ট মিডিয়া হোক আর ইলেকট্রনিক, সব যায়গাতেই সুচিত্রার সেই হাসি মাখা তরুণ মুখ। একজন নায়িকা হিসেবে, ৮৫ বছর বয়সী কোন ছবি, রেখে যাওয়া যে, খুব একটা কাজের কথা নয়, এটা তিনি বেশ বুঝতেন। তাই খ্যাতি ও জনপ্রিয়তার মধ্যগগনে থাকা অবস্থাতেই নিজেকে গুঁটিয়ে নিলেন। আড়ালে থাকলেন আমৃত্যু খানিকটা হলিউডের প্রবাদ প্রতীম অভিনেত্রী গ্রেটাগার্বোর মতন।



অভিনয় জীবনে তুমুল দাপুটে এই অভিনেত্রী, ষাটের দশকে মুভি সাইন করতেন দু-লক্ষাধিক রুপিতে। ছিলেন দারুন নারীবাদীও। সিনেমার পোস্টারে নিজের নামের আগে উত্তমের নাম ছাপাতে দেন নি কখনোই। লিখতে হত, 'সুচিত্রা-উত্তম' জুটি।

আমাদের বাঙালি নাক সাধারণত অতটা খাঁড়া নয়। কিন্তু, সুচিত্রা সেন ব্যতিক্রম। তাঁর বিরল সৌদর্যের একটা দিকও বোধ হয়, এই নাকের সাথে চোখ-কপাল এবং চীকের নিখুঁত অনুপাত। মহানায়ক উত্তমের সাথে পর্দার রসায়ন দর্শককে মোহাচ্ছন্ন করেছে-করছে এবং করবে চিরকাল। বাংলা ছবির হাত ধরেই, কোটি কোটি দর্শকের মনের আর্কাইভে ঠাই পেয়েছেন তিনি। তাঁর ভুবনজয়ী হাসি, 'পাখির নীড়ের মত চোখ' তুলে তাকানো- এ সবই প্রজন্মের পর প্রজন্মে তৈরি করবে নস্টালজিয়া। তিনি ছিলেন, বাংলা চলচ্চিত্রের রোমান্টিক সৌন্দর্যের শেষতম সংজ্ঞা।

আজ সুচিত্রা সেনের জন্মদিন।

প্রিয় সুচিত্রা,
আপনাকে নিয়ে যতক্ষণ লিখছিলাম, আপনি সাথে ছিলেন। লেখা ফুরোচ্ছে। আপনি হেঁটে চলছেন অজানার পথে। তাই বলতেই হয়-
'কিছুক্ষণ আরও নাহয় রহিতে কাছে.
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে।
এই মধুক্ষণ মধুময় হয়ে নাহয় উঠিত ভরে,
আরও কিছু কথা নাহয় বলিতে মোরে।'

সর্বশেষ এডিট : ০৬ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৪:০৮
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দ্য ড্রাগ কিং

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:১৫


সতর্কবার্তা: এটি একটি সম্পূর্ণ কাল্পনিক ক্রাইম ফিকশন। বাস্তব একটি অপরাধের কাঠামোর ওপর ভিত্তি করে পাঠকদের জন্য এর চরিত্র, নাম এবং স্থান পরিবর্তন করে গল্পটি সাজানো হয়েছে।

খুলনা... ...বাকিটুকু পড়ুন

সামুতে আবারও লিলিপুটিয়ানদের সংখ্যা বেড়ে যাচ্ছে

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ১২:৫৮

আমার গত পোস্টে আলামিন১০৪ নামের এক ব্লগার মন্তব্য করেছেন যে - "এ আই দিয়ে হুমায়ূন আহমেদের মতো লেখা যায়।"
তিনি এ আই-কে প্রম্পট দিয়েছিলেন ' হুমায়ুন আহমেদের মতো গল্প লিখে... ...বাকিটুকু পড়ুন

ইজিবাইক চলাচলের প্রকৃত কর্তৃপক্ষ কে?

লিখেছেন মাহদী হাসান শিহাব, ০৮ ই জুন, ২০২৬ দুপুর ২:৩৪



দেশের বিভিন্ন শহর ও গ্রামে ইজিবাইক নামে একটি যানবাহন চলাচল করে। কিন্তু এর পরিচালনা, লাইসেন্সিং এবং চলাচলের ক্ষেত্র সম্পর্কে সুস্পষ্ট ও সর্বজনবিদিত কোনো নীতিমালা সাধারণ মানুষের কাছে দৃশ্যমান নয়।

শহরের ভেতরে,... ...বাকিটুকু পড়ুন

মন কথনিকা-৪৮৭৩-৭৪

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৮ ই জুন, ২০২৬ রাত ১০:০৯

মন কথনিকা-৪৮৭৩
তোমার আমার মতামতে আকাশ পাতাল সীমা
আমার বুলি বরফ জলের তোমার যেন বোমা,
তুমি বলো রোদের তেজে আমি বর্ষার মতন
বুকের ভিতর বন্ধু বুঝি পাথর পুষো যতন।

মন কথনিকা-৪৮৭৪
পিঠে ব্যথা ভাল্লাগে না, মন... ...বাকিটুকু পড়ুন

“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

লিখেছেন মোস্তফা কামাল পলাশ, ০৯ ই জুন, ২০২৬ দুপুর ১:৪৭



“আবহাওয়াবিদ” মোবাইল অ্যাপের শুভ উদ্বোধন: বুধবার, ১০ জুন ২০২৬

আনন্দের সঙ্গে জানাচ্ছি যে বাংলাদেশের সর্বস্তরের মানুষের কাছে সহজে আবহাওয়া পূর্বাভাস এবং আবহাওয়া-সংক্রান্ত গুরুত্বপূর্ণ সতর্কতামূলক তথ্য পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়ে abohawa.com... ...বাকিটুকু পড়ুন

×