somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্রাচীন ধর্ম ও বিলুপ্তপ্রায় সভ্যতা-২

০২ রা ফেব্রুয়ারি, ২০১৪ সন্ধ্যা ৬:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


এত্রুসকান ধর্ম
ঐতিহাসিকদের মতে, ৬২০ খ্রিষ্টপূর্বাব্দে রোম শহরে আক্রমণ করে এত্রুসকান নামক অন্য দেশের রাজা ৷ এই এত্রুসকানরা উত্তর ইতালীর ছোট এক শহর শাসন করত ও নিজেদের দক্ষতায় রোম দখল করে রাজত্ব করে প্রায় ১১২ বছর ৷ এদের আমলে রোম অন্যতম ধনী শহরে পরিণত হয় ও ৫০৯ খ্রিঃপূঃ এত্রুসকান শাসনের পতন ঘটে ৷
এদের ধর্মের ভিত্তি হলো মানুষের ভাগ্য দেবতার উদ্দেশ্য দ্বারা নির্ধারিত ৷ তাই সকল প্রাকৃতিক গটনা যেমন বজ্রপাত, উৎসর্গীত প্রাণীর অভ্যন্তরীণ অঙ্গের গঠন বা পাখিদের উড়তে পারা ইত্যাদি দেবতাদের স্বর্গীয় ইচ্ছার অভিব্যক্তিরূপে দেখা হত ৷ এগুলোর মাঝে যে সংকেত নিহিত আছে তা আগার (augur) নামক প্রশিক্ষিত পুরোহিতরা বর্ণনা করত ৷

এত্রুসকান যুগের ম্যুরাল
এত্রুসকান ধর্মে পূর্বাঞ্চলীয় গ্রীক প্রভাব ও অষ্টম শতকের সভ্যতার শিল্পকলা দেখে ধারণা করা হয় যে, এত্রুসকান ধর্ম লিবিয়ায় উৎপত্তি হয়েছে কিংবা ইক্রকিয়া অঞ্চলে গ্রীক প্রভাবের কারণে সৃষ্টি হয়েছে ৷তাই বলা যায় এত্রুসকান ধর্ম ঐ অঞ্চলের নিজস্ব ধর্মীয় বিশ্বাস ৷
এত্রুসকান ধর্ম খ্রিষ্টান ও ইহুদি ধর্মের একটি মিলিত রূপ ৷ কিংবদন্তী অনুযায়ী, একদিন ইক্ররিয়ার মারতা (marta) নদীর কাছে একটা অদ্ভূত ঘটনা ঘটে ৷ সেখানে একটি সদ্য চষা খাঁজ থেকে এক স্বর্গীয় দূতের আবির্ভাব ঘটে ৷ যে শিশুর মতন দেখতে কিন্তু জ্ঞান বুড়ো মানুষের মত ৷ ভীত কৃষকটির ক্রন্দন শুনে, সেখানে ইক্ররিয়ার প্রধান পুরোহিতের আগমন ঘটে ৷ সেই জ্ঞানী শিশুটি তাদের স্বর্গীয় পবিত্র বাণী শুনায় ৷ তারা সেই প্রার্থনা সংগীত ভক্তিসহকারে উপভোগ করে এবং লিপিবদ্ধ করে, যেন এগুলো বংশানুক্রমে সকলে জানতে পারে ৷ প্রার্থনা সমাপ্তির পর পরই এই আশ্চার্য শিশুটি মৃত্যুবরণ করে এবং সেই চষা খাঁজের মাঝে অদৃশ্য হয়ে যায় ৷ শিশুটির নাম ট্যাগেস (Tages), বিশ্বাস করা হয় ট্যাগেস জিনিয়াস(genius)-এর পুত্র এবং সর্বোচ্চ দেবতা তিনিয়ার (tinaia) নাতি (অথবা রোমান বিশ্বাস অনুযায়ী জুপিটার) ৷ এই মতবাদ রোমানদের কাছে ডিসিপ্লিনা এক্রসকা (Disciplina Etrusca) নামে পরিচিত ৷
ডিসিপ্লিনা তিন ধরনের পরিণতি সম্পর্কিত বইয়ের রূপ ৷ এর মাঝে প্রথমটি হলো লিবরি হারুসপিসিনি (Libri haruspicini) ৷ এখানে উৎসর্গিত প্রাণীদের নিয়ে আলোচনা করা হয়েছে ৷ দ্বিতীয় বইটি হলো লিবরি ফালগিউরেটস (Libri fulgurates)-এখানে বজ্রপাত ও আলো সম্পর্কে ব্যাখা দেওয়া হয়েছে ৷ তৃতীয়টি লিবরি রিচুয়ালস (Libri rituals)- এখানে বিবিধ বিষয়ে আলোচনা করা হয়েছে ৷ লিবরি রিচুয়ালসের আবার তিনটি অংশ ৷ এগুলো হলো লিবরি ফ্যাটালস (Libri fatales), লিবরি অ্যাকরনটিকি (Libri Acherontici), ওসতেনতেরিয়া (Ostentaria) ৷ লিবরি ফ্যাটালসে সকল মানুষের জীবন সীমা ও সময়কে ভাগ করা হয়েছে ৷ লিবরি অ্যাকরনটিকিতে পরকাল এবং পাপ-পঙ্কিলতা হতে পরিত্রানের জন্য আচার-অনুষ্ঠান সম্পর্কে বলা হয়েছে ৷ সর্বশেষ ওসতেনতেরিয়াতে বিভিন্ন চিহ্ন ও পূর্বাভাস বোঝার জন্য নিয়মকানুন এবং প্রাকৃতিক দুর্যোগ ও দেবতাদের সন্তুষ্টির আচার-অনুষ্ঠান সম্পর্কে আলোচনা করা হয়েছে ৷
স্বর্গ এবং পৃথিবীকে উত্তর-দক্ষিণ বরাবর কার্ডো এবং পূর্ব-পশ্চিম বরাবর ডিকিউম্যানাস নামক দুটি অক্ষরেখা দ্বারা চারটি ভাগে ভাগ করা হয়েছে ৷ সকল ধর্মীয় আচার-অনুষ্ঠান এই চারটি স্বর্গীয় ও পার্থিব অংশের উপর ভিত্তি করে গড়ে উঠেছে ৷ এই ধর্মে শুধুমাত্র পুরোহিতগণেরই ঈশ্বরের সংকেতের অর্থ বোঝার এবং পাঠোদ্ধার করার ক্ষমতা রয়েছে এবং পৃথিবীর প্রতিটি পবিত্র ও ধর্মনিরপেক্ষ প্রতিশ্রুতির সাথে এটিকে সমন্বয় সাধন করতে হবে ৷ এত্রুসকান বিশ্বাস অনুযায়ী, সকল শুভ ও অশুভ শক্তি মহাকাশে দেবতাদের আবাস অনুযায়ী অপূরণীয়ভাবে ছড়িয়ে আছে ৷ পূর্ব দিক শুভ-ভবিষ্যদ্বানীর অঞ্চলে হিসাবে বিবেচ্য ৷ কারণ সেখানে সর্বোচ্চ দেবতাদের বাস ৷ মানুষ তাই সাধারণত পূর্বাঞ্চলে বসবাস করার চেষ্টা করে ৷ উত্তর-পূর্বাঞ্চল হলো সবচেয়ে মঙ্গলজনক এলাকা ও সৌভাগ্যের অঞ্চল ৷ দক্ষিণ অঞ্চলে থাকেন পৃথিবী ও প্রকৃতির দেবতা ৷ ভয়ঙ্কর ও নির্দয় দেবতাগণ পঞ্চিমে থাকতে পছন্দ করেন ৷ বিশেষ করে উত্তর ও পশ্চিমের মাঝে ৷ তাই এ অঞ্চলটি সবচেয়ে অমঙ্গলজনক ৷
উল্লেখযোগ্য কয়েকজন এত্রুসকান দেবতাগনের নামঃ
আইতা(aita)-মৃতজগতের শাসক
আনি(ani) –শুরুর দেবতা
আপলু(aplu) –আবহাওয়ার দেবতা-বজ্র ও বিদ্যুৎ ঝলক
হোর্তা(horta) –কৃষির দেবতা
লারান(laran) –যুদ্ধের দেবতা
লুসনা(lusna) –চন্দ্রদেবী
মেনর্ভা(menrva) –জ্ঞানের দেবী
নর্তিয়া(nortia)- সৌভাগ্যের দেবতা
তুরান(toran)- ভালবাসার দেবী
টার্মস(turms)-বানিজ্যের দেবতা

দেবতা আইতা

দেবতা লারান

এত্রুসকান যুগের ব্যবহৃত অলংকার
কৃতজ্ঞতাঃ অন্তর্জাল


সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪৬
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×