somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জামাল হোসেন (সেলিম)
আওয়ামীলীগ-বিএনপি-জামাত বুঝিনা, সুনাগরিক বুঝি। রাজনীতি-হরতাল-ভাঙচুর বুঝিনা, দেশসেবা বুঝি। নীতিগত উন্মাদনা নয়, যার বিবেক আছে তাকেই মানুষ বলি।

মা- মাগো!

২৩ শে মার্চ, ২০১৪ রাত ৯:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলতি পথে হটাৎ থেমে গেলাম। একটা অস্ফুট কাতর ধ্বনি যেন শুনতে পেলাম! এমনই করুন আর মর্মস্পর্শ্বী সে কাতর ধ্বনি, আমার পা দুটো আপনা আপনি থেমে গেল। ডাইনে বাঁয়ে তাকালাম। না, কোথাও কেউ নেই।
আবারো কানে এলো অস্ফূট সে কাতর ধ্বনি। শব্দের উৎস লক্ষ্য করে এগুলাম। এবং পেয়ে গেলাম। বাতিল কিছু মেটাল ফ্রেম আর কাঠের স্তুপের মাঝে ছোট্ট একটু ফাঁকা মত যায়গায় ক্ষুদে একটা বেড়াল ছানা মাথা নাড়ানোর চেষ্টা করছে। ভেজা গা। চোখে আলো ছায়ার অন্ধকারাচ্ছন্ন ভাবটা সয়ে এলো দ্রুত। দেখতে পেলাম মা বেড়ালটা ঘাড় বাঁকিয়ে সরাসরি তাকিয়ে আছে আমার চোখে। চোখে তার অসহ্য যন্ত্রনার ছায়া। কাতরাচ্ছে! আমি দ্রুত চোখ সড়িয়ে নিলাম তার চোখ থেকে। মাত্র দু সেকেন্ডের ব্যাপার, কিন্তু আমার মনে হলো কত যুগ যেন চলে গেল আমার ঐ দু'চোখের সামনে। ঘর্মক্লান্ত, পাংশুমুখের এমন যন্ত্রনাকাতর কোন বেড়ালের মুখচ্ছবি হতে পারে আমার ধারনা ছিল না। ঘাড় বাঁকিয়ে আমার চোখে তাকিয়ে সে যেন বলছিল, 'তুমি এখানে কি করছো? সড়ো এখান থেকে'!

সড়ে এসেছিলাম আমি ওখান থেকে তৎখনাৎ।

পরদিন আবার গেলাম ওখানে। এবার দেখতে পেলাম চারটে ফুটফুটে বাচ্চা। চোখ বুঁজে মায়ের দুধ খাচ্ছে। আর ওদের মা গা এলিয়ে শুয়ে আছে। মুখমন্ডলে স্বাভাবিক রঙ। পরম আবেশে চোখ দুটো আধ বোঁজা। আমার দিকে ফিরেও তাকালো না। গর্বিত এক সুখী মা'কে দেখলাম। ভাব খানা এই, 'দেখে যাও, আমার এখন চারটে বাচ্চা'! গতকালের কষ্টটা ভুলে গেছে সে।

কিন্তু আমি ভুলিনি। ভুলতে পারছি না। কী নিদারুন যন্ত্রনা সয়ে এক একটি মা তাঁর এক একটি সন্তানকে ভুমিষ্ঠ করেন- বই, পত্র-পত্রিকায় পড়েছি, লোক মুখে শুনেছি, বাস্তবে উপলব্ধি করলাম এই প্রথম!

ঘটনাটা আমার মনে এতটাই আলোড়ন সৃষ্টি করে- আমি আমার মাকে ফোন করি। আমার স্ত্রীকেও জানাই ঘটনাটা। মা বললেন, এরই নাম 'মা হওয়া'।
স্ত্রীতো শুনে হেসে কুটি কুটি। "এতদিনে তুমি বুঝতে পারলে মা হওয়া কষ্টের? তাও এক বেড়ালের কষ্ট..?... আমি তার মুখের কথা কেড়ে নিয়ে বলি, "না, আমি ঐ বেড়ালের কষ্ট দিয়ে আমি আমার মায়ের কষ্টটা অনুভবের চেষ্টা করছি। তোমার, তথা তোমাদের পুরো নারী জাতির কষ্টটা অনুভবের চেষ্টা করছি"।

আমরা পুরুষ সমাজ সৃংখলার কথা বলে, ভালোবাসার কথা বলে, শাসনের কথা বলে প্রতিনিয়ত নারী নির্যাতন করে চলেছি বিভিন্ন পন্থায়।

আমাদের এই উপমহাদেশে নারী নির্যাতনের হারটা মাত্রাতিরিক্ত বেশী। মা বোন ভাবী হিসেবে নারী জাতিকে সম্মান প্রদর্শনের ব্যার্থতাই মূলতঃ এর জন্য দায়ী।

আসুন আমরা যার যার অবস্থানে থেকে আপনার মা, আমার বোন, বা তার ভাবীকে সম্মান প্রদর্শন করি। নারী নির্যাতনের বিরুদ্ধে আওয়াজ তুলি।

নারী নির্যাতন বন্ধ হোক দেশে দেশে, চিরতরে।
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×