somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ সেবনে শরীরের ক্ষতি

০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ব্যথা কমাতে হরহামেশাই ব্যথানাশক ওষুধ খাই আমরা। সাময়িকভাবে ব্যথানাশক ওষুধ তেমন ক্ষতিকর না হলেও দীর্ঘদিন এ ধরনের ওষুধ খাওয়া মারাত্মক ক্ষতিকর। অনেকে চিকিৎসকের পরামর্শ ছাড়াই দিনের পর দিন ব্যথানাশক ওষুধ খেয়ে যান। তা ছাড়াও যারা বিভিন্ন আর্থ্রাইটিস বা বাত রোগে অথবা ডিজেনারেটিভ ডিজিজ বা বয়সজনিত হাড়ের ক্ষয় রোগ যেমন – রিউমাটয়েড আর্থ্রাইটিস, এনকাইলোজিং স্পনডাইলাইটিস, অস্টিওআর্থ্রাইটিস, স্পনডাইলোসিস ইত্যাদি রোগে ভোগেন তাঁদের নিয়মিতই কোনো না কোনো ব্যথানাশক ওষুধ খেতে দেখা যায়।

তবে দীর্ঘদিন ব্যথানাশক ওষুধ খেলে আমাদের শরীরের গুরুত্বপূর্ণ কিছু অঙ্গের মারাত্মক ক্ষতি হতে পারে। যেমন : কিডনি, লিভার, পাকস্থলি ইত্যাদির ক্ষতি হতে পারে, এমনকি বিকলও হয়ে যেতে পারে।

যার ফলে রোগীর বিভিন্ন ধরনের উপসর্গ দেখা দিতে পারে।যেমন – তীব্র পেটে ব্যথা, পায়খানার সাথে রক্ত যাওয়া, রক্তবমি হওয়া, রোগীর পা ও মুখ ফুলে যাওয়া, চোখের নিচে পানি জমা, প্রসাব কম হওয়া বা প্রসাব বন্ধ হয়ে যাওয়া ইত্যাদি।

একাধিক পরিসংখ্যানে দেখা যায়, বর্তমান সময়ে বাংলাদেশে ব্যথানাশক ওষুধ বা এনএসআইডি জনিত আলসার ও কিডনি রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে চলেছে। তাই এর প্রতিরোধ জরুরি।

চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ব্যথা নাশক ওষুধ সেবন না করাই ভালো। এ ছাড়া বিভিন্ন রকম ব্যথায় আর্থ্রাইটিস বা বাত রোগে, হাটু, ঘাড়, কোমড় ও কাধের ব্যথায় ওষুধের ওপর নির্ভরশীলতা কমিয়ে ফিজিওথেরাপি চিকিৎসা নেওয়া যেতে পারে।

ফিজিওথেরাপি চিকিৎসক রোগীর শারীরিক অবস্থা পর্যবেক্ষণ ও রোগ নির্ণয় করে সেই অনুযায়ী বিভিন্ন ধরনের ফিজিওথেরাপি চিকিৎসা দিয়ে থাকেন। যার মধ্যে হাইড্রোথেরাপি, ম্যানুয়াল থেরাপি, ইলেকট্রোথেরাপি ও থেরাপিউটিক ব্যায়াম ইত্যাদি উল্লেখযোগ্য।
@ডা. এম ইয়াছিন আলী

(সংগৃহীত)

সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৫ রাত ১১:০৫
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাংলাদেশ হতো হায়দ্রাবাদ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৫

।।হায়দারাবাদের নিজাম।।


১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের... ...বাকিটুকু পড়ুন

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য

লিখেছেন চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬




বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্য


​আজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে... ...বাকিটুকু পড়ুন

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

×