somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

প্রসঙ্গঃ আসছে ১৪তম ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতা.....

১১ ই নভেম্বর, ২০২২ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রসঙ্গঃ আসছে ১৪তম ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতা.....

ব্লগে সাধারণত প্রফেশনাল লেখক খুব কম আছেন। কিন্তু আমাদের প্রিয় সামহোয়্যারইন ব্লগে লিখে অনেকেই লেখক হিসেবে স্বীকৃতি পেয়েছেন, সুনাম অর্জন করেছেন- এই কৃতিত্ব শুধু লেখকের একার নয় বরং পাঠক এবং সামহোয়্যারইন ব্লগেরও। যেসব ব্লগার ভালো লিখে সবার সম্মান অর্জন করেছেন- সেই সম্মানের জন্য আমরাও গর্বিত সেইসব গুণী লেখক ব্লগারদের সাথে ব্লগে থাকতে পেরে।

এই 'লেখা আহবান' আমার অজান্তেই আমাকে প্রশ্নের সম্মুখীন করে। ব্লগ এডমিন বলেছেন ‘অমুক বিষয়ে লেখা হবে।’ আমি ভাবছি সত্যিকার অর্থে একজন লেখক ফরমায়েশি লেখা লিখতে পারেন কিনা। ব্যক্তিগত ভাবে আমি উপলক্ষের লেখা লিখতে পারি না। তবু ‘অমুক’ বিষয়ে একটা ‘লেখা’ লেখার বাসনায় আমি নিজের কাছে তদ্বির করে দেখলাম একেবারেই শূন্য আমার লেখার পরিধি।

লেখা প্রতিযোগিতা স্কুলের শিশুতোষ কোমলমতি ছাত্রদের জন্য অত্যন্ত প্রেরণা জোগায় নিঃসন্দেহে! তবে সর্বক্ষেত্রে প্রতিযোগিতা অনেকটাই বৈসাদৃশ্য। অনেক অনেক হাই প্রোফাইল লেখক ব্লগার আছেন যারা বছরের পর বছর ব্লগে কিছুই লিখেননি, একটা মন্তব্য করেও নিয়মিত লেখালেখি করেন তেমন ব্লগারদের ভুলত্রুটি ধরিয়ে দিয়ে উৎসাহিত করেননি তারাই ব্লগের লেখা প্রতিযোগিতায় বেশী উৎসাহী! ব্লগের লেখা বাছাই কমিটিও তাদেরকে সম্মানিত করে নিজেদের ক্যারামতি প্রদর্শন করে ধন্য হবেন বলেই মনে করি! ব্যাক্তিগত ভাবে আমি মনে করি, যারা সারা বছর ব্লগে ভালো মন্দ যা কিছু লিখেছেন সেখান থেকেই ভালো লেখা বাছাই করে নিয়মিত ব্লগারদের সম্মাননা দেওয়া উচিৎ, সম্মানিত করা উচিৎ।

যারা নিয়মিত ব্লগে ভালো মন্দ লিখে ব্লগ মুখরিত রেখেছেন তাদের অনেকেই এই লেখা প্রতিযোগিতায় অংশ নিতে স্বাচ্ছন্দ্য বোধ না করলেও যারা একদা ব্লগে লিখতেন তাদের মধ্যে অনেকেই পুরস্কারে জন্য ঋতুমতি লেখক হিসেবে লেখা জমা দেওয়ার ঘোষণা দিয়েছেন....সেইসব ব্লগারদের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি- তারা স্বীকৃতি নিয়ে আবারও ব্লগ থেকে পগারপার হবেন, নিরুদ্দেশ হবেন সেটা সুনিশ্চিত।

এই মৌসুমি সাহিত্য গুরুত্বপূর্ণ সাধারণ পাঠকদের মৌলিক সাহিত্য পাঠে অক্ষম করে তুলতে পারে। বলতে গেলে এই মৌসুমি সাহিত্য, ঋতুমতি সাহিত্য নিয়মিত ব্লগারদের ব্লগের প্রতি অনিহা করে তুলবে।

সেক্ষেত্রে কতৃপক্ষের কাছে অনুরোধ থাকবে, নিয়মিত ব্লগারদের থেকেই লেখা আহবান করা। যেসব ব্লগার বিগত বছরে কমপক্ষে চারটা(প্রতি তিন মাসে একটা লেখা পোস্ট করেছেন) ব্লগ লিখেছেন তারাই ব্লগ ডে উপলক্ষে লেখা প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। অনেকেই হয়তো বলবেন, 'কর্মব্যস্ততার জন্য ব্লগে লিখতে পারিনি'- যারা বছরের পর বছর কর্মব্যস্ততার জন্য ব্লগে আসতে পারেননি, তাদের কাছে সবিনয়ে অনুরোধ করবো- আপনাদের কর্মব্যস্ততা ছেড়ে পুরস্কারে জন্য লেখা দেওয়ার দরকার নাই।


হয়তো এইযে নিষ্প্রাণ লেখার জগৎ এটাও একটা প্রকল্প, চেতনাহীনতার। যে জাতির চিন্তায় স্বচ্ছতা নাই, চিন্তার স্বাধীনতা নাই তাদের ভেতর প্রাণবন্ত লেখার চিন্তা করাও বাতুলতা। আবার যে বা যারা পুরস্কারের জন্যই কবর থেকে উঠে এসে একটা দুইটা তিনটা লেখা দিয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করে সামহোয়্যারইন ব্লগের রেটিং নিয়ে অন্যত্র ফায়দা হাসিলের মতলব আঁটছেন তাদের লেখা বিবেচনায় না নেওয়াই উচিৎ-এটা একান্তই আমার মতামত।

সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:১৩
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

লিখেছেন নাহল তরকারি, ০৮ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:১৬



বিশেষ গণতন্ত্র: গণতন্ত্রের প্যাকেজে রাজতন্ত্র!

পৃথিবীতে একসময় একটি দেশ ছিল, যেখানে রাজতন্ত্র প্রচলিত ছিল। রাজাই ছিলেন রাষ্ট্রপ্রধান, সরকারপ্রধান এবং রাষ্ট্রের সর্বময় ক্ষমতার অধিকারী। রাজার কথাই ছিল আইন, তাঁর... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×