somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

জুল ভার্ন
এপিটাফ এক নিঃশব্দ প্রচ্ছদে ঢাকা আছে আমার জীবনের উপন্যাস...খুঁজে নিও আমার অবর্তমানে...কোনো এক বর্তমানের মায়াবী রূপকথায়।আমার অদক্ষ কলমে...যদি পারো ভালোবেসো তাকে...ভালোবেসো সেই অদক্ষ প্রচেষ্টা কে,যে অকারণে লিখেছিল মানবশ্রাবণের ধারা....অঝোর

বাংলাদেশের একজন রোগীর জন্য কমপক্ষে পাঁচ জন ডাক্তার!

২৪ শে মার্চ, ২০২৩ দুপুর ২:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের একজন রোগীর জন্য কমপক্ষে পাঁচ জন ডাক্তার!

বিশ্বাস হয়না?
তাহলে আপনার অফিসে, গলির কোনো টং দোকানে অর্থাৎ যেখানে অন্তত জনা পাঁচেক লোক আছে- সেখানে কাউকে বলবেন-'আমার মাথা ব্যথা করছে'/'আমার পেট খারাপ হয়েছে' কিম্বা আপনার আত্মীয়ের 'ক্যান্সার টেস্ট পজেটিভ হয়েছে'। সাথে সাথে উপস্থিত প্রত্যেকেই সব রোগের জন্য আপনাকে বিনা ভিজিটে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে কত্তগুলা ধন্বন্তরি দাওয়াই বাতলে দেবে!

ভেবে দেখেছেন - কেন এমন হয়?
কারণ, আমাদের দেশে চিকিৎসা নিতে যাওয়া মানেই দীর্ঘ প্রক্রিয়ার একটা যুদ্ধ, যে যুদ্ধে জয়ী হতে পকেটে টাকাতো থাকতেই হবে - উপরন্তু ধৈর্য, সময়, মানষিক স্নায়ুবিক শক্তিও থাকতে হবে। সরকারি হাসপাতালে ১০/১৫/২০ টাকার টিকেট কেটে দীর্ঘ লাইন ধরে 'বিশ্ববিখ্যাত ডাক্তার'এর ভাব ধরে বসে থাকা শিক্ষানবিশ উগ্র মেজাজের ডাক্তার রোগীর রোগ সমস্যা শোনার আগেই প্যারাসিটামল, এন্টাসিড, টুসকা, ফিলমেট, ফাইমক্সিল, সিপ্রোফ্লক্সাসিন অষুধের নাম আর একগাদা প্যাথলজিক্যাল টেস্টের টিক চিনহ দিয়ে হাতে ধরিয়ে দিবে। যে-কোন রোগের প্রায় একই প্রেশক্রিপশন! আর প্রাইভেট হাসপাতাল, ক্লিনিকে যাবার আগে নিজেকে কোরবানির গরু ভেবেই যেতে হবে।

আমরা বেশীরভাগ মানুষই রোগের প্রাথমিক উপসর্গ গুলোকে কোনো রোগই মনে করি না। অবশ্য রোগ মনে না করার কারণ যতটা না অসচেতনতা তার চাইতে অনেক বেশী আর্থিক। আর্থিক অসচ্ছলতার কারণে আমরা দ্বিতীয় বার ডাক্তারের কাছে যাওয়ার ঝুঁকি না নিয়ে যক্ষের ধনের মতো রক্ষাকরা সেই পুরাতন প্রেশক্রিপশন বের করে নিজ বুদ্ধিতে নানান রকম অষুধতো খাই-ই, অন্য যেকারো অসুখের কথা শুনলেই মুখস্ত করে রাখা অষুধ খেতে অন্যদেরকেও উপদেশ দেই!

বর্তমান ডিজিটাল বাংলাদেশের ইন্টারনেট ঘাটাঘাটি করা লোকেরা আরও এককাঠি সরেস! এই শ্রেণীর লোকেরা গুগল ঘেটেই নিজের জন্য এবং পরিবারের অসুস্থদের চিকিৎসা সেবার দায়িত্ব স্বেচ্ছায় পালন করছেন।
সর্বশেষ এডিট : ২২ শে আগস্ট, ২০২৪ দুপুর ১:১৮
১২টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধর্মের অবমাননা রুখতে গিয়ে নিজের ধর্মকেই ছোট করছেন না তো?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে জুন, ২০২৬ রাত ৩:৩৫


সুনামগঞ্জের তাহিরপুরে ধর্ম অবমাননার আবার একটা ঘটনা ঘটলো। ২৩ জুন ২০২৬। প্রিন্স রায় দীপ্ত নামের পঁচিশ বছরের একটা ছেলে নবীজিকে নিয়ে আপত্তিকর পোস্ট দিয়েছে বলে অভিযোগ উঠেছে। পুলিশ তাকে... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় মুসলিমদের অসহনীয় জীবন

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২৫ শে জুন, ২০২৬ সকাল ৯:১৫


পশ্চিমবঙ্গের পুরুলিয়ার সুপুরডিহি গ্রামের ঠেলাগাড়িতে বাসনপত্র বিক্রেতা দরিদ্র মুসলিম আকবর ‘জয় শ্রীরাম’ স্লোগানধারী জঙ্গি হিন্দুদের হাতে প্রাণ দিলেন, আর মুক্তি পেলেন অসহনীয় যন্ত্রণা নিয়ে বেঁচে থাকার হাত থেকে। পুরুলিয়ায়... ...বাকিটুকু পড়ুন

মানবজমিন, পার্থিব, চক্র: শীর্ষেন্দুকে যেমন পড়লাম

লিখেছেন মাহদী হাসান শিহাব, ২৫ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৯



শীর্ষেন্দু মুখোপাধ্যায় লেখা শুরু করেন সাধারণত খুব অদ্ভুতভাবে।

যেমন তিনি চক্র উপন্যাস শুরু করেছেন একটি সাপের দৃষ্টিকোণ থেকে। হঠাৎ পড়ে বোঝা যায় না তিনি কার কথা বলছেন, কী বলছেন। সাপ চলতে... ...বাকিটুকু পড়ুন

নতুন মসজিদের কাজ শুরু করলাম

লিখেছেন প্রামানিক, ২৫ শে জুন, ২০২৬ বিকাল ৩:৪৬


শহীদুল ইসলাম প্রামানিক

আলহামদুলিল্লাহ্, নতুন মসজিদের কাজ আজ থেকে শুরু হলো। আজ সকাল দশটায় গ্রামের কয়েকজন ধর্মপ্রাণ উদ‍্যোগী মানুষ নিজ উদ‍্যোগেই মাটি কেটে দিয়েছে।

আজ থেকে প্রায় কুড়ি বছর পূর্বে আমার... ...বাকিটুকু পড়ুন

হাসাহাসি থেকে সাফল্যের ইতিহাস: বঙ্গবন্ধু স্যাটেলাইট-১

লিখেছেন মাথা পাগলা, ২৫ শে জুন, ২০২৬ রাত ৯:৫২



এক সময় অনেক সমালোচনার মুখে ছিল বাংলাদেশ স্যাটেলাইট-১ (সাবেক বঙ্গবন্ধু স্যাটেলাইট-১)। তখন অনেকেই বলেছিল, এত টাকা খরচ করে এসব করে কোনো লাভ হবে না। কিন্তু আজ ধীরে ধীরে সেই... ...বাকিটুকু পড়ুন

×