somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাবলিক বিশ্ববিদ্যালয়ঃ বাকৃবি ও শেমুমেবি শিক্ষার্থী প্রতি মাথাপিছু বার্ষিক ব্যয় প্রায় আড়াই লাখ টাকা :-/

২৮ শে জানুয়ারি, ২০১৪ রাত ৯:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সর্বশেষ প্রতিবেদনের তথ্য অনুযায়ী বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাথাপিছু বার্ষিক ব্যয় সর্বাধিক দুই লাখ ৬৬ হাজার ৬৩৮ টাকা ও ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই লাখ ২৮ হাজার ৬৪৮ টাকা। সাধারণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মাথাপিছু ব্যয় সর্বাধিক ৮৮ হাজার ৮১৭ টাকা ও সর্বনিম্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৩৩ টাকা।


ইউজিসির প্রতিবেদনে বিশ্ববিদ্যালয়ের ২০১২ সালের বার্ষিক ব্যয়ের ভিত্তিতে ৩৩টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের বার্ষিক মাথাপিছু ব্যয় নির্ধারণ করা হয়েছে। এখানে দেখা গেছে ঢাকা, রাজশাহী, বাংলাদেশ প্রকৌশল, চট্টগ্রাম, জাহাঙ্গীরনগর, ইসলামী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি, খুলনা, উন্মুক্ত, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, শেরেবাংলা কৃষি, চট্টগ্রাম প্রকৌশল, খুলনা প্রকৌশল, ঢাকা প্রকৌশল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, জগন্নাথ, কুমিল্লা, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, চট্টগ্রাম ভেটেরেনারি, সিলেট কৃষি, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস, বেগম রোকেয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাথাপিছু গড় ব্যয় বিগত বছরের তুলনায় হ্রাস পেয়েছে। অন্যদিকে বাংলাদেশ কৃষি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি, রাজশাহী প্রকৌশল, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি এবং বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী প্রতি মাথাপিছু গড় ব্যয় গত বছরের তুলনায় বৃদ্ধি পেয়েছে।


বিশ্ববিদ্যালয়গুলোতে মাথাপিছু ব্যয়:

২০১২ সালে শিক্ষার্থীপ্রতি মাথাপিছু গড় ব্যয় হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ৮৮ হাজার ৮১৭, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪৩ হাজার ৯১৪, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই লাখ ২৮ হাজার ৬৪৮, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৮৫ হাজার ৯০৪, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৪৭ হাজার ২৬৭, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ৫৭ হাজার ৪২৯, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৪ হাজার ১১৭, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪ হাজার ৭৮২, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭০ হাজার ৩৯১, খুলনা বিশ্ববিদ্যালয়ে ৭০ হাজার ৩৯১, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ৫১৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দুই লাখ ৬৬ হাজার ৬৩৮, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে দুই লাখ ২৩ হাজার ২০৩, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭১ হাজার ৫৬১, মওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৫৩ হাজার ৩০, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮৩ হাজার ১৫২, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯৭ হাজার ৫৮৯, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭২ হাজার ৪৮৯, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৩ হাজার ২৮৫, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৭৬ হাজার ৬২৯, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৮১ হাজার ৫৮৬, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৫ হাজার ৬, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ১১ হাজার ৬৩৩, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ২১ হাজার ৯৬১, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২২ হাজার ৬৩, চট্টগ্রাম ভেটেরিনারি এক লাখ ১২ হাজার ৫১৬, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭৯ হাজার ১১৪, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩২ হাজার ৭১৮, বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এক লাখ সাত হাজার ৮৪০, বেগম রোকেয়া ১২ হাজার ৩২, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২৮ হাজার ৬৯৬, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৩৭ হাজার ৩৯১, বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে ৩৯ হাজার ৫০ এবং বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২৩ হাজার ১৮২ টাকা।

[দৈনিক মানবজমিন অবলম্বনে]
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×