রাত জাগাটা আমার কাছে একরকম ভালই লাগত,মনে হত রাত টা একান্তই আমার। রাতের আধারে মনের ইচ্ছা গুল সাজাতাম, কল্পনা করতাম। রাতের আকাশ এ নাকি সপ্ন ঘুরে বেরায়, রাত নাকি ভোরের সপ্ন দেখায়! রাত পার হলেই নাকি আলো দেখা যায়, কিন্তু আজ ১ টা বছর রাত ফুরায় না, রাতেই আমার চলা ফেরা, রাতেই পড়া শুনা, রাতেই নেট এ বসে বসে সামু র ফেবু তে আড্ডা। আবার রাতেই একা একা নীরবে চোখের পানি ফেলি। গান শুনি, মুভি দেখি, ঘুম এসেও আসেনা। আবার রাত এসে পড়লো, রাত টাকে আজকাল ভয় পাই,রাত আর ভাল লাগেনা। রাতে অবসাদ নেমে আসে, রাতে কিছু করার সাহস পাইনা, ভয় লাগে! অথচ কিছুদিন আগেও দিনের আলোর জ্বালায় অস্থির হয়ে যেতাম, এটা কোন কথা হল,ভোর ৪ টায় সূর্য উঠে আর রাত ১১ টায় সন্ধ্যা হয়। বিরক্ত লাগত, ১১ টার পর থেকে ভোর ৪ টা পর্যন্ত সন্ধ্যা! রাত নেই! আর এখন- সকাল হয়ে দুপুর হয়ে বিকাল ২ টায় একটু সূর্যের দেখা পাওয়া যায়! আমার সারাবেলা এখন রাত্রি। একবার ফিনিশদের জিজ্ঞেস করলাম তোমাদের আলো দেখতে ইচ্ছে করেনা? তারা বলে তারা নাকি মনের মাঝে আলো খুজে বেড়ায়। হয়ত রাতের কারনেই তারা অকারনে লাজুক থাকে। বিনিয়াম বলে রাত নাকি ইচ্ছা করেই ডিপ্রেশন এনে ফেলে। পরাসুনা,কাজ করার ইচ্ছা গুলা মুছে ফেলে। আজকাল আগের থেকে একটু বেশি আলসে হয়ে গেছি, এটা কি রাতের কারনে? আচ্ছা আপনাদের কাছে রাত কেমন লাগে?
আলোচিত ব্লগ
কবিতাঃ সুবহানার বীরত্ব

সুবহানা খুব ছোট্ট হলেও, দারুণ মিষ্টি দেখতে,
চটপটে, বেজায় সাহসী , কেউ পারে না রুখতে।
স্কুল থেকে ফেরার পথে একদিন দুপুরবেলা
অনাথ দুটি শিশু বসে করছিল কি এক খেলা।... ...বাকিটুকু পড়ুন
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
গঙ্গা-বুড়িগঙ্গার স্রোত অনেক বদলে গেছে...
একসময় ভারতীয় কূটনীতিক, রাজনীতিবিদ কিংবা বাংলাদেশের কিছু ক্ষমতাসীন নেতা এমন ভাষায় কথা বলতেন, যেন বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র নয়; বরং কোনো ছোট ভাই, আদরের বোন বা... ...বাকিটুকু পড়ুন
অন্তর্দিগন্ত

যে নদী সাগরকে ছোঁয়নি, সে-ই গায় সবচেয়ে নির্মল সঙ্গীত।
যে বৃক্ষের শাখা ফলের ভারে নত হয়নি, সে-ই আকাশকে বেশি বোঝে, বাতাসকে বেশি শোনে।
পৃথিবীর প্রাচীনতম ভ্রমগুলোর একটি এই,
মানুষ ভেবেছে প্রাপ্তিই পরিত্রাণ।
তাই... ...বাকিটুকু পড়ুন
Laptop Stand কেন দরকার?
Laptop Stand কেন দরকার? | Digital Fast IT থেকে স্মার্ট সমাধান

দীর্ঘ সময় ল্যাপটপ ব্যবহার করলে অনেকেরই একটি সাধারণ সমস্যা দেখা দেয়—ল্যাপটপের নিচের অংশ অতিরিক্ত গরম হয়ে যায়। অতিরিক্ত... ...বাকিটুকু পড়ুন
ইমিগ্রেশনেই ধরা খেল বিএনপির কূটনীতি

ধরুন আপনার পাশের বাড়ির সাথে সম্পর্ক ভালো না। দীর্ঘদিনের পুরনো ঝামেলা, কথা বলাবলি বন্ধ, একে অপরকে দেখলে মুখ ঘুরিয়ে নেওয়ার অভ্যাস হয়ে গেছে। এই অবস্থায় পাশের বাড়িতে একটা বৈঠক... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।