জয়ের ফেইলড স্টার্ট আপ কোম্পানীকে নিয়ে ব্লগে/ফেইস বুকে টিটকারীর ছড়াছড়ি। কারা টিটকারী দিচ্ছে তাদের ফলো করে দেখলাম যে বেশীর ভাগই স্টার্ট আপ কোম্পানী কিভাবে স্টার্ট হয় বা ফেইল করে তা না বুঝেই গলা উচিয়ে ব্লগ কাপানি পোস্ট/কমেন্ট প্রসব করছেন। একজন সরব ব্লগারকে কে দেখলাম অশ্লীল ভাষায় আক্রমন করছেন আর বলছেন যে আমরা কি জানি না কিভাবে এত টাকা তার কোম্পানি ভ্যান্চার ক্যাপিটাল হিসাবে আরম্ভ করে। উনি ভ্যান্চার ক্যাপিটাল বলতে কি বুঝায় তা না বুঝেই সরব গলায় আক্রমন করে যাচ্ছেন। পয়সা দিয়ে হার্ভাড থেকে ডিগ্রী কিনা গেলে তো আজ ঘরে ঘরে হার্ভাডের ডিগ্রীধারী থাকতো।
এরা এসব বুঝবে কিভাবে.......পড়ালেখা তো এইট পাশ........ ভ্যান্চার ক্যাপিটাল বানান করতে ই পারবে না আবার এর অর্থ বুঝবে!!!!! সিলিকন ভ্যালিতে স্টার্ট আপ স্হাপন করার মত হয়ত বিদ্যাই নাই কিন্তু সমালোচনার পরিমান দেখে মনে উনারা এরকম ৫/৬ টা কোম্পানী সিলিকন ভ্যালিতে স্হাপন করেছেন।
এরাই সরব আবার ধর্ম যার যার উৎসব সবার শ্লোগানে এলার্জি তে ভুগতে......... এরাই আবার আক্রমন করে পোস্ট দেয় সেকুলারিজম কে ভন্ডামি বলে পোস্ট করে......... কিন্তু ইনারাই সেই গোত্রের লোক যারা যখন মসজিদ না থাকাতে প্রিস্ট দের পৃস্টপোষকতায় চার্চে জুমার নামাজ পড়ে কিন্তু যখন মসজিদ হয় আর প্রিস্ট যদি মসজিদে আসতে চায় তখন সমস্বরে বলে উঠেন যে ইহুদি/নাসারা মসজিদে আসলে মসজিদ নাপাক হয়ে যাবে। এরা তারাই যারা মসুলমানের থেকে দানকৃত জমিতে মন্দির বানাবে কিন্তু মসুলমান গরু খেলে মুখে কালি/হত্যা করতে ও দ্বিধা করে না.... এরা তারাই যারা হোমলেস শেল্টার বানায় আর নাম দেয় মুসলিম/হিন্দু হোমলেস সেন্টার... এরা তারাই যারা বিদেশে ভিক্ষা দেওয়ার সময় চিন্তা করে কাকে ভিক্ষা দিলাম খ্রীর্স্টান নাতো.........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


