দেবী, গতরাতটা বড় ভয়ংকর ছিল,
আমাদের মাঝে আকাশ এসে গিয়েছিল ।
মনে হচ্ছিল যেন তুমি হারিয়ে যাচ্ছ,
গভীর থেকে গভীরে মহাকাশে তারার ফাকে।
আমি চিত্কার করে ডাকছি তোমাকে,
তুমি মিলিয়ে যাচ্ছিলে মেঘের ভাজে।
ক্রমশ আমার হৃদস্পন্দন ধীর হয়ে আসছিল।
আমি অসহায়ের মত প্রার্থনায় বসেছিলাম।
গতরাতটা বড় ভয়ংকর ছিল,
আমাদের মাঝে চলে এসেছিল বেদনার রঙ,
তুমি নিজেকে রাঙিয়ে তুলেছিলে সে রঙে।
ভুলে যাচ্ছিলে আমার সব কবিতা
সব গানের সুর।
আমি ঘুমাইনি সারারাত
পাছে তুমি ডেকে ফিরে যাও।
আবার হারিয়ে যাও, আবার হারাতে চাও।
গতরাতটা বড় ভয়ংকর ছিল,
আমাদের মনে ঘাস জমেছিল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


