প্রিয় জরি, যেদিন তোমাকে প্রথম দেখি মনে পরে?
বিরক্তি মাখা মুখ, কুঞ্চিত কপাল
আর কড়া রোদে বেমানান সানগ্লাস চোখে।
প্রথম দেখায় ভালো লাগার ব্যাপারটা হয় নি জান?
তোমাকে প্রতিদিন একটু একটু করে দেখেছি।
এক সাথে সমস্ত নয় কোনদিন।
হয়তো বাতাসে ঊড়ে যাওয়া চুল দেখেছি একদিন।
আরেকদিন হাসতে থাকা চোখের কাজল।
সারাদিন হয়তো তোমার ঠোট দেখেছি একদিন,
অন্যদিন হয়তো শুধু মুখ। এভাবে একটু একটু করে
সব মিলে তোমার সব দেখেছি। মনে পরে?
এভাবে দেখতে দেখতে কবে যে তোমায় ভালোবেসেছি।
মনে পরে জরি?
আমার পরে না। কিচ্ছু পরে না মনে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


