তুমি বোঝ? আমি সবসময় ভয়ে থাকি?
আমি ভয়ে থাকি তোমাকে হারাবার।
তোমার আমাকে ভুলে যাবার।
ভয় হয় তোমাকে একলা ফেলে রাখার,
খোলা দখিনা হাওয়ায় তোমার মন জুড়াবার।
ভয় করি তোমাকে দুরে রেখে চলে যাবার।
যখন ভোর হয়, ভয় করি রাতকে না পাবার।
সন্ধ্যা মেলালেই ভয় হয় সূর্য্যকে হারাবার।
জ্বর তপ্ত শরীরে তোমাকে কাছে পাবার আকুলতায়
ভয় হয় নিজেকে হারিয়ে ফেলার।
আমার ভয় হয় জরি, প্রায়ই ভয় হয়।
তোমার আমার সব কবিতা ভুলে যাবার।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


