শাহবাগের সাথে আছেন তো?
০৮ ই মার্চ, ২০১৩ বিকাল ৪:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আমার টাইমলাইনে একজন লিখেছে, শাহবাগের সাথে আছেন তো? সে আমার পরিচিত। প্রগতিশীলও বটে। তাই তার কথায় রাগ করিনি। সত্যি কথা বলতে কি, শাহবাগের সাথে কে নেই! যে চেতনাকে আশ্রয় করে শাহবাগ জেগে ওঠেছে তার সাথে না থাকার উপায় আছে? একাত্তর পরবর্তী প্রজন্ম যাদের উপর দিয়ে একের পর এক দুঃশাসন হেঁটে গেছে, যাদের স্মৃতি বলতে সামরিক জান্তার বুটের শব্দ তাদের কষ্ট কে বুঝবে? গত?বেয়াল্লিশ বছরে আমাদের যৌবন বন্ধক রেখে নষ্ট রাজনীতিবিদরা অনেক নাটক করেছে। তাদের পঁচা কুমড়ার মতো মুখ দেখতে দেখতে আমাদের চোখে পিচুটি পড়ে গেছে। আমরা প্রায় অবশিষ্ট হয়ে গেছিলাম। সেই মুহুর্তে শাহবাগ আমাদের ভিতরে ঘুমিয়ে থাকা পবিত্র বোধটাকে জাগিয়ে তুলেছে। আমরা প্রথম বারের মতো নিজের ভাষায় কথা বলতে পারছি। এইতো আমাদের কথা যা গত বেয়াল্লিশ বছর ধরে মুখের ভিতর নিয়ে বামন হয়ে ঘুরছি। শাহবাগের একটি সন্ধ্যা যেন হাজার সন্ধ্যা হয়ে আমাদের প্রাপ্ত বয়স্ক করে দিয়েছে। একটি সন্ধ্যা পেড়িয়ে আমরা অনেক পরিণত হয়েছি। আমরা মুখ ফুটে বলতে পারছি, তুমি কে আমি কে/ বাঙ্গালী----, বলতে পারছি, রাজাকারের স্থান এই দেশে নেই। আমার অস্তিত্বে এই পূনঃ আবিস্কারকে আমি শাহবাগ বলি।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন