কী বৈপরিত্য!
৩১ শে মার্চ, ২০১৪ সন্ধ্যা ৭:০৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
২০০৯ সালে অনুষ্ঠিত ঘাটাইল উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নজরুল ইসলাম খান প্রতিদ্বন্দ্বীতা করেছিলেন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন একই দলের প্রভাবশালী নেতা শহিদুল ইসলাম লেবু। লেবু ছিলেন তৎকালীন দলীয় এমপি মতিউর রহমানের ঘনিষ্ট। পক্ষান্তরে নজরুল ইসলাম খান ছিলেন এমপি বিরোধী অংশের নেতা। সে সময় নজরুল ইসলাম খান বারবার ঘাটাইল প্রেসক্লাবে আসতেন যাতে সাংবাদিকরা ভোটের দিন কেন্দ্রে যান। তিনি বলেছিলেন, সাংবাদিকরাই তার ভোট রক্ষা করতে পারেন। তার আশংকা ছিল প্রতিদ্বন্দ্বী প্রার্থী শহিদুল ইসলাম লেবু ভোটকেন্দ্রগুলো দখল দিয়ে তার ভোট কেড়ে নিবেন।
এ বছর আবার নজরুল ইসলাম খান উপজেলা নির্বাচন করছেন। প্রতিদ্বন্দ্বী চারজন চেয়ারম্যান প্রার্থী এবার তার বিরুদ্ধে ভোট চুরির সরাসরি অভিযোগ এনেছেন। তারা অভিযোগ করেন, গত বছরের অসহায় প্রার্থী নজরুল ইসলাম খান এবার সবল প্রার্থী হয়ে নিজেই ভোট চুরি করছেন। ঘাটাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি নজরুল ইসলাম বলেন, গত নির্বাচনে নজরুল ইসলাম খানের সেই আকুতি মনে পড়ে। অথচ সেই নজরুল ইসলামের ভয়ে এবার তার প্রতিদ্বন্দ্বীরা তটস্থ।
প্রসঙ্গত, নজরুল ইসলাম খানের বিরুদ্ধে ঘাটাইল উপজেলার নিরানব্বইটি কেন্দ্রের মধ্যে পয়ত্রিশটি আগেই রাতেই দখলের অভিযোগ উঠেছে। এই অভিযোগে তার প্রতিদ্বন্দ্বীরা নির্বাচন বর্জন করেছেন।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি
কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।
২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর...
...বাকিটুকু পড়ুন
২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুন