অনলাইন মন
২০ শে মার্চ, ২০১৪ বিকাল ৩:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
উন্মুক্ত এই তথ্য প্রবাহের যুগে সীমাহীন তথ্যের ভিড়ে কোনটা বিশ্বাস যোগ্য আর কোনটা অযোগ্য তা আলাদা করা এক দুরূহ ব্যপার ı বাড়ছে মানুষের ব্যস্ততা, কিছুটা কারণে আবার অকারণ ব্যস্ততার ও কমতি নেই ı সামাজিক মাধ্যম গুলোতে মানুষ দিব্যি ব্যস্ত সময় পার করছে ı আসল বাল্য বন্ধু, যে ছিল হৃদয়ের কাছাকাছি তার কোনো খবর নাই, কিন্তু ভার্চুয়াল বন্ধুর জন্য তাড়নার অভাব নেই ı আজকে যার জন্য এত তাড়না দিন শেষে তার কথা ভুলে যেতেও বেশি সময় লাগে না ı কারণ বন্ধুর তো আর কোনো অভাব নেই ı আগের মত এখন আর বন্ধুত্বের জন্য হাত বাড়ানো লাগে না ı কিবোর্ড ব্যস্ত রাখলেই হয়ে যায় হাজার বন্ধু ı
মানুষের মাঝে এখন অভিনয় জিনিসটা বড় বেশি বেড়ে গেছে ı মায়া নেই, মমতা নেই , ভালবাসা নেই ı আছে শুধু অভিনয় ı কেবলই অভিনয় ı অভিনয় করতে করতে মানুষ হয়ে পড়ছে আস্থাহীন ı বাড়ছে অস্থিরতা , বাড়ছে অসহিষ্ণুতা ı জীবনের প্রতি যে ব্যকুলতা কমে যাচ্ছে আশংকা জনক ভাবে ı এক একটা মানুষ নয় যেন কেবলই এক এক জন জীবন্ত রোবট ı অনভব করার ইচ্ছা গুলো যেন দিন দিন মরে যাচ্ছে ı সবার মাঝে উপভোগ করার করার তীব্র বাসনা ı কিন্তু উপভোগ কতক্ষণ স্থায়ী থাকে,একটা নির্দিষ্ট সময় পরে তা ঠিকই ফুরিয়ে যায় ı ফুরিয়ে যাবার আগেই আবার নতুন কোনো বাসনা পেয়ে বসে ı এক সময় কিছুই ভালো লাগে না ı পৃথিবীটাকে কেবলই মিছে মনে হয় ı
পাগল মন ı কতো কথা বলে রে ı মাঝে মাঝে মনে হয় মনগুলো ও বুঝে ক্লান্ত বিভ্রান্ত হয়ে যাচ্ছে ı
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৪৪

সরকারের মনোভাব সাধারণ মানুষের পক্ষে বোঝা কঠিন। ফ্যাসিস্ট আমলের বিতর্কিত 'সর্বজনীন পেনশন' প্রকল্পটি বাতিল না করে বর্তমান সরকার উল্টো নতুন নতুন স্কিম চালু করছে এবং এর সুযোগ-সুবিধা দিন দিন...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫৪

পাকিস্তানের জঙ্গি গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার সহযোগী সংগঠন জামাত-উদ-দাওয়ার কয়েকজন নেতা দাবি করেন, হাসিনাকে ক্ষমতাচ্যুত করার পেছনে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এই জঙ্গি সংগঠনটির নেতা সাইফুল্লাহ কাসুরি বলেন, তারা ১৯৭১ সালে...
...বাকিটুকু পড়ুনঅচেনা মাটিই আমার শেষ ঠিকানা !

পাথর বা গ্রানাইটে বেঁধো না তো আমার শেষ শয্যা,নাম খোদাই করে রেখো না আমায়, দিতে একা থাকার লজ্জা।
চাই না উপাধি, চাই না তারিখ, ধূসর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৩ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৫২
ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও নৈতিক অবক্ষয়ের দায় কার?
সমাজে যখন অপরাধ বাড়ে, পারিবারিক বন্ধন দুর্বল হয়, সন্তান বাবা-মাকে সম্মান করে না, মানুষ মানুষের প্রতি বিশ্বাস হারায়, দুর্নীতি-প্রতারণা-সহিংসতা স্বাভাবিক হয়ে ওঠে- তখন... ...বাকিটুকু পড়ুন
কাতুর সাথে কুতু দিয়ে হচ্ছো পগারপাড়,
ফের যদি আসো কাছে বলবো- 'খবরদার!'
একটু হেসে, কাছে এসে, দিচ্ছো বুঝি কাশি,
ঝুলিয়ে দাড়ি, যাচ্ছো বাড়ি, যেথায় আছেন মাসি।
তোমার সাথে, দুধে-ভাতে, গপ্প করছি কত,
তবু কেন, ঘন... ...বাকিটুকু পড়ুন