somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষতা বাড়লে বেশি বেতনে ভালো প্রতিষ্ঠানে যেতে পারবে

২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ৯:৪৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমাদের শিক্ষিত যুবকরা হতাশ থাকে, কারন চাকরীর বাজারের অবস্থা খুবই খারাপ। কিন্তু তারা কখনোই অল্প বেতনের চাকরি করতে চায় না, যেটি অপ্রতুল নয়, অল্প বেতনের অনেক চাকরি এই দেশে আছে। যদিও আহামরি কিছু নয়, পকেট খরচ চলবে হয়ত। কিন্তু আমার মতামত হচ্ছে বসে না থেকে এটি করলেই খারাপ কি!! অন্তত পকেট খরচ চলবে তো ! আর সাথে যা হবে সেতি কি আমরা ভেবে দেখেছি? নিজের দক্ষতা বাড়বে। বইয়ের বিদ্যা আর বাস্তব বিদ্যার তফাৎটুকু ধরতে পারবে। আর দক্ষতা বাড়লে বেশি বেতনে ভালো প্রতিষ্ঠানে যেতে পারবে কারন দক্ষতা কথা বলে। কাজের মাধ্যমে বিদ্যার তরোয়ালকে শানিয়ে নেয়া যায়।
আর কিছু না করে বসে থাকলে অর্জিত বিদ্যাটুকু হারিয়ে যেতে থাকে, মন পরিপূর্ণ হয় হতাশায়। কাল্পনিক এক বিদেশের টানে মন ছুটে চলে। মনে হয় সেইসব দেশে সবাই বসে বসে খায়!!! সেই দেশে একবার যেতে পারলে আর কোন চিন্তা নাই !!! দেশে এসে বাড়ি, গাড়ি কেল্লাফতে!!

কিন্তু বাস্তব চিত্র টি ভিন্ন। একমাত্র কাজ আর কাজ ছাড়া কোন বিকল্প নেই। এই পৃথিবী বাস্তব, আর এই বাস্তবের পৃথিবীকে সর্গে পরিণত করতে হবে কাজের মাধ্যমে। একমাত্র মনে হয়, স্বর্গেই কল্পনার সাথে সাথে সব হয়ে যায় কিন্তু এখানে স্বপ্নটাকে পূর্ণ করতে কাজের বিকল্প নেই।
আমি সপ্ন দেখি এক কর্মমুখর বাংলাদেশর। আর কর্মের ফল হিসেবে এক উন্নত বাংলাদেশের। কাজ এবং কাজই পারে সফলতার উচ্চ শিখরে নিয়ে যাতে।
আমার এই দেশের ১ % এর কম লোক কাজ করে, বাকি সবাই বসে বসে খায়। এই অবস্থা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। উন্নয়ন কেও আমাদের এনে দিবে না, আমরা আমাদের পরিশ্রম অনুযায়ী উন্নয়ন পাব। এই ছোট দেশে এত এত মানুষ, একজন মানুষ যদি একটি ইট বহন করে তাহলে দিনে কয়েকটি পদ্মা সেতু হয়ে যাবে। মাত্র পনের দিনে সবাই উন্নত পাকা ঘরে থাকতে পারবে। কিংবা শুধুমাত্র অলস সেনাবাহিনীকে ফাও ফাও কাজ করানর চাইতে রাস্তাঘাত ব্রিজ মেরামতের দায়িত্ব দিলে এই সোনার দেশের চেহারা পাল্টানো সময়ের ব্যাপার মাত্র। কিভাবে কি করতে হবে সেটা নীতিনির্ধারকরাই বলবে, কিন্তু আমি দেখি সবি সম্ভব। দেশের কর্মক্ষম জনসংখ্যার অর্ধেক নারী আজো অলস, ধর্মবাদি আর ধর্মবিরোধীদের চাপে আজো তারা বন্দী।
শীত প্রধান দেশের লোক সংখ্যা এত কম যে , ভাবতে অবাক লাগে তারা এত উন্নত কেন? কেও বলেন মাথাপিছু জমির পরিমাণ বেশি। আমার ভাবনার দিক আলাদা, তারা পরিশ্রমী। সামান্য কাজটি ও তাদের কাছে সামান্য নয়।

আমার নিজের চারপাশ তথা বাংলাদেশের , আমার ভবিষ্যৎ বাংলাদেশের সেই উন্নত চিত্র দেখার জন্যে চলুন আজি কাজে নেমে পড়ি, আর সকল কর্মজীবীকে সেলুট দেই।

সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১০:০৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×