মানুষের জীবনে একটা আনন্দঘন মুহূর্ত হচ্ছে বিয়েবাড়ির আয়োজন। ওই অনুষ্ঠানটি যাদের কেন্দ্র করে আয়োজিত তাদের মনের কথা কেউ কখনো জানতে চায় না।
আমার যৌবন কয়েক বছর আগে পেরিয়ে গেছে। বিয়ে করলে বিয়েবাড়ির অনুভূতি থাকতো। কিন্তু বিয়ের পিড়িতে বসা হয়নি বলে বিয়েবাড়ি নিয়ে আমার টেনশনের শেষ নেই। যদি বেচে থাকি, আমার বিয়েবাড়ি একটা হলেও হতে পারে। শুধু কল্পনা করি আমার বিয়েবাড়িটা কেমন হবে? আর বৌটাই বা কেমন হবে? এ চিন্তা মাঝে মধ্যে করি।
বিয়েবাড়ির অনুভূতি আমাকে সত্যি অন্য এক জগতে নিয়ে যায়।
আমার বিবেচনায় বিয়ে হচ্ছে পবিত্র একটি পারিবারিক বন্ধন। দুটি বিপরীত লিঙ্গের বন্ধন। দুটি বিপরীত লিঙ্গের যৌন জীবনের সামাজিক স্বীকৃতি। এখন যা ধর্ষণ, ব্যভিচার, অনৈতিক কাজ, বিয়ের পর তা হয় সভ্য কাজ। যখন-তখন যতো খুশি করা যাবে সেই কাজ, তাতে কোনো পাপ নেই। কেউ খারাপ বলবে না, নিন্দাও করবে না। তবে এ কাজে উভয়ের সমান সাপোর্ট থাকতে হবে। না হলে যা হওয়ার তা-ই হবে।
আমার বিয়েবাড়ির অনুষ্ঠান শেষ হওয়ার পরে সোনামণিকে মনের মাধুরী মিশিয়ে ভালোবাসতে চাই। আমার হৃদয় নিংড়িয়ে ভালোবাসায় তার সারা দেহ ভরিয়ে দিতে চাই। জানি না আমার এ আশা পূরণ হবে কি না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


