somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী জহির উদ্দিন তিতাস
কাজী জহির উদ্দিন তিতাস ১৯৮৩ সালের ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের কাজী বংশে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী জালাল উদ্দিন, মাতার নাম মোছা ঃ নূরুন্নাহার বেগম।

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর অতিথি পাখিদের অভয়ারণ্য

০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রতি বছরের ন্যায় এবারো ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুরে এসেছে অতিথি পাখি। শীতের শুরুতে পাখিরা এখানে আসে এবং পাঁচ মাসের ও অধিক সময় অবস্থান করে। আবার গ্রীষ্মের শুরুতে কাল বৈশাখী ঝড় আসলে পাখিরা এখান থেকে চলে যায়। ঐই সময় পাখিদের দূর্বলতার সুযোগে শিকারীদের হাতে মারা পরে অনেক পাখি। দূরদূরান্ত থেকে পাখিপ্রেমী লোকজন এই প্রাকৃতিক সৌন্দর্য দেখার জন্য এখানে ছুটে আসে। পাখি দেখতে এসে আশেপাশে কোনো ভোজ-বিশ্রামাগারের পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকায় ভোগান্তির মুখে পড়তে হয় দর্শনার্থীদের। তবে সরকারী ভাবে পৃষ্ঠপোষকতা থাকলে পাখি রক্ষায় সবাই ঐক্যবদ্ধ হবে বলে ধারনা এলাকাবাসীর।

বিকেল হলেই পাখির কলরবে মুখরিত হয়ে উঠে ইসলামপুরের কাজী বাড়ি এলাকাটি। কাজী মো: রফিকুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে খুব কাছে অবস্থিত হওয়ায় প্রতিদিন ক্লাস শেষে অবসর সময় এখানে ঘুরতে আসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। প্রতি বছরের ন্যায় এবারো এসেছে হাজারো বক-জাতীয় শীতের অতিথি পাখি। প্রতিবছর ই এদের সংখ্যা বৃদ্ধি পায়। কেউ কেঊ বলেন শীতের শুরুতে বছরের নভেম্বর মাসে উত্তরের হিমালয় থেকে পাখিরা এখানে আসে এবং মার্চের শেষ সময় পর্যন্ত অবস্থান করে। তারা মূলত বকজাতীয় পাখি। স্থানীয়রা এদের অগা বক বলে ডাকে। গাছের মগডালে পাখিদের বসবাস। পাখিরা প্রতিদিন সকালে ঝাঁক বেধেঁ খাবারের জন্য উড়ে যায় আশ-পাশের হাওড়-বিল গুলোতে। পাখিরা মূলত ছোট মাছ, শামুক ইত্যাদি খায়। সারাদিন খাবার খেয়ে সন্ধ্যা হলে ওরা নীড়ে ফিরে আসে। গ্রীষ্মের শুরুতে কাল বৈশাখী ঝড় আসলে পাখিরা এখান থেকে চলে যায়।
দূরদূরান্ত থেকে হাজরো দর্শনার্থী আসে এই পাখি দেখার জন্য। কিন্তু পাখি দেখতে এসে বিভিন্ন ধরনের ভোগান্তিতে পড়তে হয় তাদের। কয়েকজন দর্শনার্থীর সাথে কথা বললে তারা বলেন, পাখিগুলো দেখতে অনেক সুন্দর। এখানে আসলেই পাখির কিচির-মিচির শব্দে মন মুখরিত হয়ে যায়। তবে আশে পাশে খাবারের কোনে ভালো হোটেল ও রাতে থাকার ব্যবস্থা না থাকায় এখানে বেড়াতে এসে অনেক অসুবিধার মুখে পড়তে হয়।
এলাকাবসীর সাথে কথা বলে জানাযায়, অতিথি পাখিরা তাদের বন্ধু। গত দশ বছর যাবত পাখীরা এই এলাকায় আসতে শুরু করেছে। তবে বর্তমানে এদের সংখ্যা অধিক।
কৃষি মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মোশারফ হোসেন বলেন, কয়েক বছর আগে পাখিরা খাল-বিলে আহার করতে গেলে শিকারীরা মেরে ফেলত। আমি পাখি সম্পর্কে এলাকাবাসীদের সচেতন করি। আর তাদের নিয়ে পাখি রক্ষার অভিযান শুরু করি। ফলে পাখির সংখ্যা দিন দিন বেড়ে যাচ্ছে।

সর্বশেষে সরকারী ভাবে পৃষ্ঠপোষকতা থাকলে এই পাখি রক্ষায় সবাই এক্যবদ্ধ হবে এবং ইসলামপুরের কাজী বাড়ী এলাকায় পাখির অভয়ারন্য গড়ে উঠবে বলে জানায় এলাকাবাসী।

সর্বশেষ এডিট : ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৮ বিকাল ৪:৪৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল্লাহ ইসলামপন্থীদের ক্ষমতা দেন না কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ সন্ধ্যা ৭:৫৫



সূরাঃ ৩ আলে-ইমরান, ২৬ নং আয়াতের অনুবাদ-
২৬। বল হে সার্বভৈৗম শক্তির (রাজত্বের) মালিক আল্লাহ! তুমি যাকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) প্রদান কর এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা (রাজত্ব) কেড়ে... ...বাকিটুকু পড়ুন

কৃষ্ণকান্তের উইল ও তৎকালীন নারী সমাজের প্রতিচ্ছবি

লিখেছেন মৌরি হক দোলা, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:০৩




দেশ-কাল-জাতি নির্বিশেষে প্রায় সব সাহিত্যেই নর-নারীর সম্পর্কের জটিল রসায়ন একটি জনপ্রিয় বিষয়। বাংলা সাহিত্যের ঊনবিংশ শতকের বিখ্যাত ঔপন্যাসিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত কৃষ্ণকান্তের উইল উপন্যাসেও এ চিরায়ত বিষয়টি উঠে... ...বাকিটুকু পড়ুন

২০ বছর সামহোয়্যারইন ব্লগে: লেখক না হয়েও টিকে থাকা এক ব্লগারের কাহিনি B-)

লিখেছেন নতুন, ১৩ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৪২



২০২৬ সালে আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেগেছে একটু আগে।

ব্লগার হিসেবে ২০ বছর পূর্ন হয়ে গেছে। :-B

পোস্ট করেছি: ৩৫০টি
মন্তব্য করেছি: ২৭০৭২টি
মন্তব্য পেয়েছি: ৮৬৬৭টি
ব্লগ লিখেছি: ২০ বছর... ...বাকিটুকু পড়ুন

এনসিপি: বাংলাদেশের রাজনীতিতে নতুন উদীয়মান শক্তি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১:৫০


২০২৬-এর ১২ ফেব্রুয়ারি নির্বাচনের ফলাফল যখন বের হলো, তখন দেশের রাজনৈতিক মহলে একটা চাঞ্চল্য পড়ে গেল। জাতীয় নাগরিক পার্টি: যাদের আমরা এনসিপি বলে ডাকি—প্রথমবারের মতো নির্বাচনে নেমে ৩০টা... ...বাকিটুকু পড়ুন

প্রথমেই বিএনপির যে কাজগুলো করা জরুরি

লিখেছেন শ্রাবণধারা, ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৬ ভোর ৪:৪৬


বিএনপির প্রথম কাজ হলো তারা যে “অত্যাচারী” নয়, তা মানুষের কাছে প্রমাণ করা। "ক্ষমতাশালী" মানে যে ডাকাতি, লুটপাট এবং মাস্তানির লাইসেন্স পাওয়া নয়, এটা নিশ্চিত করা। এর জন্য তাদের... ...বাকিটুকু পড়ুন

×