somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কাজী জহির উদ্দিন তিতাস
কাজী জহির উদ্দিন তিতাস ১৯৮৩ সালের ৯ সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের চিলোকূট গ্রামের কাজী বংশে জন্ম গ্রহণ করেন। তার পিতার নাম কাজী জালাল উদ্দিন, মাতার নাম মোছা ঃ নূরুন্নাহার বেগম।

এটাও কি সম্ভব!!!

১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের এই বাংলাদেশে কত রকমের মানুষেরই না বসবাস। আমাদের দেশের মানুষ অত্যন্ত সহজ সরল এবং তারা খুবই আবেগ প্রবণ। কিন্তু আমাদের দেশের মানুষ তাদের নিজস্ব প্রয়োজনে জঘন্য কাজ থেকে শুরু করে এমন কোন কাজ নেই যা তারা করতে পারে না। তারা পরের ক্ষতি করতে নিজেদেরকে পর্যন্ত ধ্বংশের দ্বারপ্রান্তে দাঁড় করাতেও দ্বিধা করে না।
এমনি একটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সংবাদটি অনলাইন নিউজপোর্টাল দৈনিক বাংলাদেশ, ওয়েবসাইট https://www.daily-bangladesh.com/ এ আজ ১৮ জানুয়ারী প্রকাশিত হয়েছে। সংবাদটির ওয়েব লিংক https://www.daily-bangladesh.com/capital/227640 সংবাদটির শিরোনাম “পাঁচ বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, দাঁড়িয়ে দেখলো স্বামী”। সংবাদটি দেখে আমি যারপরনাই বিস্মিত হয়েছি। পাঠকদের জ্ঞাতার্থে এখানে সংবাদটি হুবহু তুলে ধরা হলো-

পাঁচ বন্ধুকে দিয়ে স্ত্রীকে ধর্ষণ, দাঁড়িয়ে দেখলো স্বামী

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৯:৪৬ ১৮ জানুয়ারি ২০২১

রাজধানীর খিলগাঁওয়ে নিজে দাঁড়িয়ে থেকে বন্ধুদের দিয়ে স্ত্রীকে (২৫) ধর্ষণ করালো স্বামী। এ ঘটনায় সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ এনে মামলা করেছেন স্ত্রী।
রোববার দুপুরে ওই নারী খিলগাঁও থানায় তার স্বামীসহ ৬ জনকে আসামি করে ধর্ষণের মামলা দায়ের করেন। অভিযুক্ত স্বামীর নাম আয়ুব আলী (৬৫)।

খিলগাঁও থানার ওসি মো. ফারুকুল আলম বলেন, গত ১২ জানুয়ারি ওই নারীকে তার স্বামী বন্ধুদের দিয়ে ধর্ষণ করিয়েছেন বলে অভিযোগ করেন তিনি। ঘটনার পর ওই নারীকে ঢাকা মেডিক্যালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে নিয়ে যান তার স্বজনরা।

ওসি বলেন, ‘ভুক্তভোগী নারী রবিবার দুপুরে থানায় এসে ধর্ষণ মামলা করেছেন। হাসপাতালে থাকাকালীন ওই নারী বাসার ঠিকানা বলতে না পারায় হাসপাতাল থেকে আমাদের বিষয়টি জানানো হয়নি।

ধর্ষণের শিকার নারীর খালাতো ভাই জানান, তার বোন আয়ুব আলীর দ্বিতীয় স্ত্রী। দুই বছর আগে তাদের বিয়ে হয়। তবে সম্পর্ক চার মাস আগে থেকে খারাপ হতে শুরু করে। পরে পারিবারিক কলহের জের ধরে যাত্রাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয় এবং তারা আলাদা থাকতে শুরু করেন।

ওসি আরও জানান, সমস্যা সমাধানের জন্য ১২ জানুয়ারি আইয়ুব আলী ওই নারীকে খিলগাঁওয়ের সিপাইপাড়া টেম্পু স্ট্যান্ডের পাশে কালুন নামে এক বন্ধুর বাসায় নিয়ে যান। সেখানে আইয়ুব আলীর পাঁচ বন্ধু তাকে সেখানে ধর্ষণ করে।

প্রিয় পাঠক ঘটনাটি পড়ে আপনারা কি বুজলেন? একজন পুরুষ দ্বিতীয় বিয়ে করে দুই বছর সংসার করে। যখন তার প্রয়োজন ফুরিয়ে গেলো তখন উক্ত নারীকে ছুড়ে ফেলে দিলো। একজন স্বামী কিভাবে তার নিজ স্ত্রীকে বন্ধুদের দিয়ে ধর্ষণ করাতে পারে? আবার নিজে দাঁড়িয়ে থেকে প্রত্যক্ষ করলো। এটাও কি সম্ভব?

প্রকৃত ঘটনা আসলে কি সেটাও খুজে বের করা প্রয়োজন। ধর্ষণের ঘটনা সাত্যি নাকি অন্য কিছু? বিষয়টি আমাদের পুলিশ বাহিনীকেই খুঁজে বের করতে হবে। মহিলার স্বামী আইয়ুব আলী যদি সত্যি সত্যিই অপরাধী হয়ে থাকে তাহলে তার বিচার কি হওয়া উচিত? আর যদি মামলা মিথ্যা প্রমাণিত হয় তারও কি বিচার হওয়া উচিত এটা ছেড়ে দিলাম সম্মানিত পাঠকমহলের কাছে।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২১ রাত ৮:২০
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হযরত আলী (রা.) ও হযরত মুয়াবিয়ার (রা.) যুদ্ধে আল্লাহ হযরত মুয়াবিয়ার (রা.) পক্ষে ছিলেন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৬ ই এপ্রিল, ২০২৬ দুপুর ১:০৬



সূরাঃ ৫ মায়িদা, ৬৭ নং আয়াতের অনুবাদ-
৬৭। হে রাসূল! তোমার রবের নিকট থেকে তোমার প্রতি যা নাযিল হয়েছে তা’ প্রচার কর। যদি না কর তবে তো তুমি তাঁর রেসালাত... ...বাকিটুকু পড়ুন

ভুলে যেও

লিখেছেন জিনাত নাজিয়া, ১৬ ই এপ্রিল, ২০২৬ বিকাল ৩:০১

" ভুলে যেও "

একটু একটু করে চলে যাচ্ছি গভীর অতলে,
ধীরে সুস্থে হাটি হাটি পা পা করে এগিয়ে যাচ্ছি
অনন্তকালের ঘরে।
যেখানে থাকতে হবে একাকি
নি:স্বীম আঁধারে।

ভালো থেক ফুল,পাখি, লতাপাতা,
ভালো থেক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আকাশ বলতে কিছু নেই

লিখেছেন সালমান মাহফুজ, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪২

অনেক হয়েছে । আর না ।
সেই পরশু রাত থেকে । এক-দুই-পাঁচ-দশবার নয় । তিরাশিবার ! হ্যাঁ, তিরাশিবার ঈশিতার নাম্বারে ডায়াল করেও কোনো রেসপন্স পায় নি অলক ।
ওপাশ থেকে একটা নারীকণ্ঠ... ...বাকিটুকু পড়ুন

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৭:৪১

স্মৃতিভুক বৈশাখী মেলা আর হালখাতা....

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে বাঙালীর পহেলা বৈশাখ উদযাপন করার রীতিও বদলে গিয়েছে। অনেক ঐতিহ্য কালের গর্বে বিলীন হয়ে যাচ্ছে, আবার যুক্ত হচ্ছে নতুন নতুন রীতি,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের এস,এম,ই খাতে উদ্ভাবনের বাধা ও সম্ভাবনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৬ ই এপ্রিল, ২০২৬ রাত ৯:১০



বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (SME) খাত আজ দেশের অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ভিত্তি। কিন্তু বাস্তবতা হলো, এই খাতের অনেক উদ্যোক্তা এখনো উদ্ভাবন বা ইনোভেশন গ্রহণে পিছিয়ে আছেন। গবেষণায়... ...বাকিটুকু পড়ুন

×