কিছূদিন আগে বাংলাদেশ ব্যাংক থেকে বারন করা হয়েছে যে ফরেক্স সাধারনের জন্য হারাম, এবং বাংলাদেশিদের জন্য ফান্ড ডিপোজিট করা ও সমস্যা, অবৈধ ভাবে করতে হয় যেটা মানিল্যান্ডরিং এর পর্যায়ে পড়ে ।এই ফরেক্স নিয়ে তলে তলে জমিয়ে ব্যবসা হচ্ছে দেখলাম, স্টাইলটা এমএলএম কায়দায়( খালী ডান দিকে এবং বামদিকে মুরগী ধরতে থাকে,তিন পুরুষ বসে খাবেন), মানে সোজা, আপনাকে ফরেক্স ট্রেডিং নিজে করতে হবে না,আপনার হয়ে বড় ভাইরা ফরেক্স ব্যবসা করবে, লাভদিবে তিন চারগুন । জমজামাট ব্যবসা,এদের মুরগী ধরার অনুষ্ঠানে থাকার সুযোগ হলো, মুরগি ধরায় জিনি প্রথম হয়েছেন ওনাকে একটা ল্যাপটপ উপহার দেয়া হলো । সদস্য হতে হলে আপনাকে মাত্র সাতহাজার টাকা ডিপোজিট করতে হবে, এবং আপনি পাবেন সমপরিমান পাউন্ড, যেটা থাকবে ওয়েবে লিন্ক করা, ইউজার নেম ও পাসওয়ার্ড দ্বারা সুরক্ষিত । এবং লাভ আসতে থাকবে প্রতিদিন । এবং আপনাকে যেটা করতে হবে, তা হলো লোককে বুঝান এই ব্যবসা সম্বন্ধে, এদের সাইট পরিচালনা হয় ইউকে থেকে, কিছুদিন আগে এলিফ্যান্ট রোডের এক চায়নিজে ২০০ লোকের আয়োজন থাকার টিকেট পেলাম, ডিজে পার্টি,খাওয়া দাওয়া মাশাল্লা । এদের তথ্যমতে একই সময় ঢাকা শহরের ৩/৪টা এধরনের পার্টি চলছে, মানে মুরগীধারার পার্টি । জুতার বা কাপড়ের দোকানের যে ছেলেটা অল্প শিক্ষিত, ওয়েব সাইট এ কি ভাবে যেতে হয় জানেনা, সেও বাংলাদেশে বসে ইউকে-তে ফরেক্স ট্রেডিং করেছে, কিছুদিন আগে ইউনিপেটু-র সোনা কিনে ছিলো, অথবা কোন এমএলএম-র গাছ কিনেছিল, অথবা পেপারক্লিক কিনেছিল ৭০০০ টাকা খরচ করে । এদের অনেকেই এখানে যোগ দেওয়ার আগে শেয়ার ব্যবসায়ি ছিল, শেয়ারে ভাল হচ্ছে না দেখে এখানে যোগদান ।
বাঙলাদেশের গভ:/ব্যাংক- কিছুটা এমটিভির বখরা অনুষ্ঠানের এংকরের ভুমিকা পালন করেন, অনুষ্ঠানের শেষ ভাগে এসে তাকে জানান হয় যে তোমাকে আমরা ছাগল করলাম এই দেখ এমটিভির ক্যামেরা ।
যার যা খুশি করে টাকা লুটপাট করছে দেখার কেউ নেই । সাধারন সহজ সরল মানুষ গুলোর পকেট খালি হচ্ছে, যেকেউ ফটকা বাজিকরে টাকার পাহাড় করছে, এদের ধরার কেউ নেই । অথচ মন্ত্রী বলছে শেয়ার ব্যবসা সে বুঝে না, এরা ফটকাবাজ, এদের ধরে পুলিশ দিয়ে পিটাচ্ছে, অদ্ভুত ...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


