
জীবনে চলার পথে অনেক সময় সামনে তাকিয়ে পথ নাও পেতে পারেন। তাই বিকল্প একটা পথের কথা আগেই ভেবে রাখুন।
হাঁস

একদিন বিকেলে মেয়েকে নিয়ে কাছের একটি পার্কে গিয়েছিলাম। সেখানে একটা কৃত্রিম ঝর্ণার মাঝে কয়েকটি হাঁস সাঁতার কাটছিল।
একাগ্রতা

তিনটি মেয়েই নৃত্যরত কিন্তু মাঝের মেয়েটিকে দেখেই কেন জানি আমার মনে হয় সে তার নাচটি পুরো মাত্রায় উপভোগ করছে।
একাকীত্ব

অনেক সময় আপনার নিজেকে একা মনে হয়। তখন কারো সাথে কথা বলতে বা সময় কাটাতে ইচ্ছে হয়। কিন্তু কখনো কখনো একাকীত্বও আপনার সময়কে উপভোগ্য করে তুলতে পারে।
মেঘ

মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে।
আনন্দ চক্র

কখনো কখনো আনন্দের খোঁজে কাজ থেকে অবসর নেওয়াই যেতে পারে।
আধাঁরে আনন্দ

তাই বলে রাতের আধাঁরে আনন্দের খোঁজে বাইরে থাকার দরকার নেই। পরিবারকে সময় দিন।
ঘাসফুল

একদিন ছুটি হবে, অনেক দূরে যাবো......
নীল আকাশে সবুজ ঘাসে খুশিতে হারাবো......
বাবা-কন্যা

আমি আর আমার মেয়ে 'মেঘ'। শুধুমাত্র এই ছবিটাই আমার নিজের তোলা না। মেঘের আম্মু তুলেছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


