অনেকদিন পর আজ শৈশবে দেখা কার্টুন ছবির কথা মনে পড়লো। এই জিনিসটি দেখে খুব মজা পেতাম। বিড়াল ইঁদুরকে পিছু তাড়া করছে।আর ইঁদুর প্রাণপনে জীবনবাজি রেখে ছুটছে।
গ্রামের ছেলে হিসাবে বাস্তবেও এরকম কতবার দেখেছি। বিড়ালের কাছ থেকে ইঁদুরের ছুটে চলা।
কিন্তু অবিশ্বাস্যভাবে এ দৌড়ে সবসময় জিতে যেতো ইঁদুর।
আজ যখন বড় হয়েছি। নিজের চিন্তাকে শান দিতে শিখেছি। একটা জিনিসের অন্দরে ঢুকে গভীরভাবে চিন্তা করে দেখলাম,ইঁদুর বারবার কেন জিতে যেতো।
পৃথিবীতে কয়টি দেশই বা ক্রিকেট খেলে। ষোল কিংবা সতেরটি। কিন্তু এ দেশের ষোলকোটি মানুষ ক্রিকেটের উন্মাদনায় মেতে ওঠে। সব রাজনৈতিক হিংসা, বিদ্বেষ ভুলে এখানেই এসে সবাই এক ঐকতানে মিলিত হয়।
মনে করে এটাইতো সাফল্যের জীবন।
আমাদের খেলোয়াড়েরাও যদি এটাকে ষোলকোটি মানুষের সাথে মিশে গিয়ে জীবনের তাগিদ অনুভব করে -তাহলে বিশ্বাস এদেরকে এভাবে অপমানজনক ভাবে কেউ আর হারাতে পারবেনা।
ইংরেজীতে একটা গভীর উপলব্দির কথা আছে-
Never Trust The Doubted One and
Never Doubt The Trusted One.
আফগান, হংকং এর সাথে হারার পর আপনাদের প্রতি বিশ্বাস কমতে শুরু করেছে। আজ ওয়েস্টইন্ডিজদের সাথে হেরে তা আরো পাকাপোক্ত হলো।
সামনের খেলাগুলোতে ১৬কোটি মানুষের বিশ্বাস ফিরিয়ে আনুন।
যে গল্প দিয়ে শুরু করেছিলাম। এখন বুঝতে পারি-
বিড়াল দৌড়াতো শুধু খেলাচ্ছলে আর ইঁদুর দৌড়াতো নিজের জীবনের তাগিদে। যেখানে পুরো জীবনই জড়িয়ে যায়, সেখানে তাকে আর হারাতে পারে কে?
প্রিয় সাকিব, মুশফিক,তামিম,জিয়া, গাজীরা জীবনের তাগিদ অনুভব করুন, বিশ্বাস জিতে যাবেন। আর এটাই হলো জেতার সবচেয়ে বড় কৌশল।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


