somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জেতার কৌশল ১০০% গ্যারান্টিড। সাথে একটা কৌতুক বোনাস।

২৯ শে মার্চ, ২০১৪ রাত ১২:০৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১) গামছা, ছাদর অথবা লুংগী পড়ে অথবা মাছ ধরার জাল নিয়ে ফিল্ডিং দিতে হবে। তাহলে অতি সহজেই বল আটকা পড়বে।
২)বল ব্যাট দিয়ে না খেলে বল হাত দিয়ে ধরে তারপর দৌঁড়াতে হবে। তাহলে আর ব্যাটসম্যান আউট হবেনা। ১০০% গ্যারান্টিড
৩)উইকেটের চারপাশে সিমেন্টদিয়ে প্রাচীর তৈরি করে দিতে হবে। তাতে হবে কি, ব্যাট করার সময় বল গিয়ে স্ট্যাম্প টুকতে পারবেনা। এ ব্যাপার টি যখন নিশ্চিত হয়ে যাবে তখন ব্যাটসম্যান মনের আনন্দে ব্যাট চালাতে পারবে।
৪) ওয়েস্টার্ন ছবির নায়কদের মতো খেলোয়াড়দের হাতে দড়ি থাকবে।বিপক্ষ দলের খেলোয়াড়রা রান করতে গেলেই দড়ি দিয়ে আটকিয়ে হ্যাচকি টান দিতে হবে। বিষয়টি প্রশিক্ষণের জন্য ক্লিন্ট ইস্টওডের সাথে চুক্তি করা যেতে পারে।
৫) প্যান্টের ওপরে জাংগিয়া পড়িয়ে দিতে হবে । তাতে বিশাল একটা সুবিধা হবে। তখন সুপারম্যানের মতো শুণ্যে উড়ে বিপক্ষ দলের প্লেয়ারদের ছক্কাগুলো অনায়াসে ক্যাচ করতে পারবে।
৬) বিপক্ষ দলের খেলোয়াড়রা যখন ব্যাট চালাতে যাবে তখন একজন ফিল্ডার সাথে সাথে বগলের নীচে কাতুকুতু দেয়া শুরু করবে। এতে বেচারা খুব আনন্দিত হবে এবং আনন্দের চোটে আর ব্যাট চালাতে পারবেনা। ফলে ৫০ রানের টার্গেট দিলেও তা টপকাতে পারবেনা।
৭)ধুতরা গাছের বীজ।দারুন একটা জিনিস।প্রতিপক্ষের ব্যাটসম্যান ফিল্ডে নামার আগেই খুব যত্নের সাথে এই বীজ থেকে তৈরি এক গ্লাস রস ধরিয়ে দিতে হবে। তখন জায়গামতো দৌড়াদৌড়ি করতেই ঘন্টা দুয়েক চলে যাবে। টি টুয়েন্টিতে জেতার জন্য এর চেয়ে বড় ফরমূলা আর নাই।
৮) ক্রিকেটের ব্যাট আকৃতিতে খুব ছোট হয়ে যায়। তাই নৌকার বৈঠা নিয়ে আমাদের ব্যাটসম্যানরা মাঠে নামবে। এতে লাভ হবে দুটো। হয় বৈঠা বলে লাগবে না হয় বৈঠা এমন করে খাড়া করে ধরতে হবে যাতে প্রতিপক্ষ বোলারের পিলে চমকে যায়। বেটা তখন বল করবে কি, ফিল্ডেই মূর্চা হয়ে পড়ে যাবে।
৯) এইটা একটু দুষ্টু ,,,,,,,,,তাই বলবো না।
১০)এইটা নিজেই বাহির করেন- আপনার আইডিয়া কি?
মধ্যদুপুর। স্থান কলকাতা । একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে বলেই যাচ্ছে... মাসীমা, মাসীমা দরজা খোল, ও মাসীমা দরজা খোল। আমি তোমার ভাইপো জগাই।
ভিতর থেকে কোনো সাড়া শব্দ নেই।
এরপর জগাই আর কিছুক্ষণ ডাকাডাকি করলো। ও মাসীমা দরজা খোলো না।
কোনো সাড়া শব্দ নাই।
অবশেষে জগাই বললো- মাসীমাগো দরজা খোল। আমি দুপুরের খাবার খেয়েই এসেছি।
এবার ঘরের ভিতর থেকে মাসীমা বললো- ওরে হতচ্ছাড়া এটা আগে বলবিনা। দেখতো. কতক্ষণ ধরে বাইরে দাঁড় করিয়ে রেখেছি।
প্রতিদিন দুপুরে এসে দুধ ভাত খেয়ে যাবি। আর পরীক্ষায় ফেল মেরে আসবি। দরজা খুলি কেমন করে?
আজকে গেমে হারার পর মানুষের কিন্তু তেমন একটা আফসোস নেই। এটা কিন্তু খুব মারাত্মক একটা সিগন্যাল। এই সিগন্যালের ভাষা বুঝতে হবে।
আর এভাবে হারতে থাকলে আমাদের ভালোবাসার দরজাও কিন্তু একসময় বন্ধ হয়ে যাবে।
১৮টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চা এর আড্ডা।

লিখেছেন নাহল তরকারি, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:১৬



শনিবার
৭ নভেম্বর ২০২৬
২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
২৬ জমাদিউল আ. ১৪৪৮ হিজরি

কিছু মুহূর্ত কখনো হারিয়ে যায় না, সময়ের স্রোতে শুধু স্মৃতি হয়ে মনের গভীরে জমা থাকে।

২০১১ সাল। তখন আমি ইন্টারে পড়ি। নানীর... ...বাকিটুকু পড়ুন

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

×