একজন আমাকে বাবা বলে ডাকে
আমি একজনকে বাবা বলে ডাকি।
আমার বাবা চায়;
যে আমাকে বাবা বলে ডাকে
সে জেনো একদিন আমাকে ছাড়িয়ে যায়।
যে আমাকে বাবা বলে ডাকে;
সে এখনও জানেনা
বড় হয়ে সে আসলে কি হতে চায়।
আমার চাওয়া সামান্যই;
যে আমাকে বাবা বলে ডাকে
সে জেনো আমার বাবার মতোই বাবা হতে পারে।
বাবু হয়তো একদিন;
আমার কিংবা আমার বাবার
বাবা সম্পর্কের রহস্যটা খুঁজে পাবে!
যেদিন সে খুঁজে পাবে;
সেদিন হয়তো দেখবে
পৃথিবীর সকল বাবা, এক রহস্যের ভেতর ডুবে গেছে।
----------------------------------------
© খোরশেদ খোকন । ১৫/১০/২০১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

