প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২ এর গেঁজ দাঁত
২০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দুদিন ছিলুম অধীর হয়ে
সামুর প্রথম পাতায়,
প্রামানিকের টাটকা লিখা
মজার ছড়ার আশায়।
অবশেষে লিখলে তুমি
''মজার স্বপ্ন'' দুই,
শৈশবেরটি বলেছো বেশ
বাকী স্বপ্ন কই?
সত্যি কথা এমন কান্ড
করেছি কতো হায়,
এই সেদিনও বিছানাতে
ছিঃ ছিঃ......শরম পায়।
বাবার ধমক,মায়ের আদর
দিলে মনে করিয়ে,
ইয়াতীমের বুক ফাটে
অশ্রুতে গড়িয়ে।
বাবা ছিলেন লৌহমানব
যমরাজ ফেল খায়,
তিনি যান এ গলিতে
ও গলিতে আমি ধায়।
মা আমার পরীরাণী
মোমগলা স্নেহ তার,
বুঝবে কি কষ্ট সে
মা আছে আজো যার।
দেখো দেখি কান্ড
দিলেতো ভাই কাঁদিয়ে,
এ ভারী অন্যায়
লেখা আসে কি দিয়ে?
আঙ্গুল তো চলছেনা
কিবোর্ড টা ভিজিয়ে,
আজ আর পারছিনা
ভালো থেকো সকলকে নিয়ে।
পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২উৎসর্গঃ শহীদুল ইসলাম প্রামানিক,শায়মা,কামরুন নাহার বীথি।
ছবি: ইন্টারনেট
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ ভোর ৬:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা...
...বাকিটুকু পড়ুন
সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে...
...বাকিটুকু পড়ুনঈদের ছুটিটা কেমন যেন চোখের পলকে শেষ হয়ে গেল। মনে হচ্ছিল, এই তো সেদিন বাড়ি গেলাম—মায়ের হাতের রান্না, বাবার গল্প, ছোট মেয়ের হাসি, আর স্ত্রীর সেই নীরব অভিমান… সবকিছু মিলিয়ে... ...বাকিটুকু পড়ুন

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল...
...বাকিটুকু পড়ুনধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন