শায়মা আপু রাগ করোনা
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

শায়মা :
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ সকাল ৯:৩২
''হায় আল্লাহ ভাইয়া তুমি
রাগ করেছো নাকি?
আই এ্যাম স্যরি কান ধরেছি
আর কি আছে বাকী?
মজা করে না হয় তুমি
ডাকতে পারো ছাগলীটাও।
হতেও রাজী এই দোষেতে
তোমার জন্য পাগলীটাও।
ভাইয়া তুমি সোনার খনি
বেবীর মত লক্ষীটা
তারপরও যদি রাগটা দেখাও
মেরে বানিয়ে দেবো পক্ষীটা!

( মানে রাগে হাড্ডি গুড়া করে দেওয়া

)''
রিপ্লাই:
২১ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৪:০২
আরে ধুরো আপু তুমি
পাগল হলে নাকি?
বলছো কিসব,লজ্জা দেবার
আছে কিছু বাকী?
তোমার আদর পেয়ে পেয়েই
হয়েছি এক বাঁদর,
ছাগল পাগল বল্লে তোমায়
বলবে লোকে গিদর।
ধরবে কানে,ছিঃ ছিঃ আপু
এতো ছোট করলে?
মুখে মুখে ছোট ভাই
এই বুঝি চিনলে??
হয়েছে কি সকালেতে
খানা দিলো টেবিলেতে,
রুটিভাজি ছিল প্লেটে
সব খেনু চেটে চেটে।
আরো ছিলো আন্ডা
কিঞ্চিত ঠান্ডা,
চায়ের সাথে বিস্কুট
তারপরে টাই কোট।
মাথাভরা তেল দিয়ে
চুল খুব আঁচড়াই,
ফুলবাবু সেজে আমি
বাসে অফিসেতে যাই।
ব্যপারটা ছিলো এই
আশা করি বুঝেছো,
তারপরও মারবে??
ওরে বাবা........ক্ষেপেছো!!!
উৎসর্গ:শায়মা আপু
ছবি:ইন্টারনেট
প্রামানিকের পাল্টাপাল্টি “মজার স্বপ্ন”-২ এর গেঁজ দাঁত
সর্বশেষ এডিট : ২১ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমের কল্যানে এদের ধর্মোন্মাদনা দাবানলের মতো ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ওয়াহিদুজ্জামান শামীম নামের এক যুবককে পিটিয়ে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুন
গত ব্লগে টেলিফোন নিয়ে বলেছিলাম। মোবাইল থেকে টেলিফোনে কল দেওয়া বা রিসিভ করা যেতো না। শুধু টিএনটি একটিভ করা সিমে টেলিফোনে কল করা যেতো। বা টেলিফোন...
...বাকিটুকু পড়ুনকবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন