somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

কিরমানী লিটন
সময়ের ব্যবধানে বেজে বেজে চলে, সূর্য চাঁদ সবচেয়ে- দূরতম শব্দের মাস্তল, যেন কোন অজ্ঞাত নিবাস থেকে ছুটে আসি।পরিচিত শ্টেশন এলেই তুৃমি দেখাও নিশান- আমি উঠে পড়ি...

"...মিনারা বড় হচ্ছে,আপনি পরিমলদের ব্যাপারে সচেতনতো !!! "

০৬ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দু'চোখের জল তখন অশ্রুধারায় রক্ত ঝরিয়েছে।স্মৃতির ধুলো তাতে তৃষ্ণা মিটিয়েছে।আমার একলা আকাশ উপুড় হয়ে আমারই মাথায় চেপেছে।অভিমানী জোসনা তখন জোনাক-জলা হলকের বদলে, কেবলই আঁধার ছড়িয়েছে-আমার বিরান পথচলায়।তখন ঝলমলে শহরের ক্লান্ত ল্যাম্পপোস্ট -আমাকে সান্ত্বনার বদলে কেবল তাড়নাই দিয়ে বলত-পথিক এখন অনেক বাকী,পথের...।ফাগুনের ঘুম ভেঙ্গে যায়,দেখা নেই বসন্ত আমার।এমনই এক সময়,ভুলে যাওয়া ভাঙ্গা আয়নায় -ভেসে উঠে তোমার ছবি।আমি চমকে উঠি।এতো রামধনু দিগন্ত!!!পরশ পাথরের মত হন্যে হয়ে খুঁজেছি যাকে।আশাগুলো আবার জড়ো হয় আমার জোছনার ছায়ে।মন খারাপ করে ফিরে যাওয়া জোনাকিরা -আলোর মশাল হাতে সপরিবারে হাজির হয় আমার নিকানো উঠোনে।
মৃত নক্ষত্রেরা এক এক করে জেগে উঠে তখন।বোঝা হয়ে মাথার উপর জেকে বসা আকাশটা,একজনকে মাথা তুলে দাড়াতে জায়গা করে দেয়।রক্তের অশ্রু-ধারা,আনন্দের বারি হয়ে-লুটিয়ে পরে তার পায়ের কাছে।ফাগুনের আগুনে তখন বসন্তের প্রশান্তি।

হ্যাঁ,আমার বেঁচে থাকার উৎস,নতুন দিনের আলোকিত সূর্য,সব অসুখের সুস্থতা,নিঃসঙ্গ আকাশের ঝলমলে তাঁরা,অচেনা স্বপ্নের পরিচিত আগামী-আমার একমাত্র কন্যা"কাংখিতা কিরমানী কৃতী'র"দশম জন্মদিন আজ।আজকের এই দিনে পৃথিবীতে সে এসেছিলো আমার মুগ্ধ বাঁচার সুচনায় ...।তোমাদের সম্মিলিত প্রার্থনা গুলো করজোড় কামনা করছি-ওর সমৃদ্ধ বেঁচে থাকার,সুস্থ সবল নীরোগ দেহে... !!!

কৃতী ন্যাশনাল আইডিয়াল স্কুল উত্তরা শাখার চতুর্থ শ্রেণীতে পড়ছে।আমার জীবনের বাস্তব মিনা আজ সত্যিই বড় হচ্ছে।সারাক্ষণ উৎকণ্ঠায় থাকি,সচেতনও ...।ওর স্বর্গীয় বিদ্যাপীঠে পরিমলরুপী পিচাশদের অনুপ্রবেশ রুখতে।মেয়ের এই দশম জন্মদিনে আপনাদের মনোযোগ আহ্বান করছি ...
শুনছেন,
মিনারা বড় হচ্ছে...
তারা যে স্কুল বা কলেজে পড়বে সেই স্কুল-কলেজে কোন পরিমলের আবির্ভাব ঘটেছে কি-না
সেটা নিশ্চিত করার দায়িত্ব কিন্তু আপনার আমার সবার...

কাংখিতা কিরমানী কৃতী

সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৫ দুপুর ১২:২০
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেলো

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩৩



বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।

ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতিতে ফেরার টিকিট কি এবার ক্রেমলিনে?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০


বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং... ...বাকিটুকু পড়ুন

শেষের কবিতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৪৫


(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)

অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে... ...বাকিটুকু পড়ুন

আমার সোভিয়েত শৈশব

লিখেছেন চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১





বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?

রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।

তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।

আমার সেই... ...বাকিটুকু পড়ুন

সংবিধিবদ্ধ সতর্কীকরণঃ এটা একটা ফাকিবাজি পোষ্ট

লিখেছেন ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫



বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে... ...বাকিটুকু পড়ুন

×