আমার কথা-মনে রাখিস...
১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অরণ্যের মৃত্যু -এগারো .
চোখের পাতায় ঘুমের ছোঁয়ায়
মৃত্যু এলে শিয়র পাশে,
মৃত্যু-দূতের ভীষণ তাড়ায়
পাইনা যদি বিদায় শেষে।
একটা দাবী থাকলো জমা
তোমার তরে করজোড়ে,
ভালোবাসি ভীষণ ভালো
অতল হৃদয় স্বত্বা-জুড়ে।
রাতের গভীর ঘুমের ঘোরে
পড়ুক মনে আমায় তরে,
হৃদয় বাজুক কান্না সুরে
জেগে উঠার সকাল ভোরে।
টান পোড়নের ইচ্ছেগুলো
নিত্যদিনের ময়লা ধুলো,
খুনসুটিদের সদলবলে
ভুলিয়ে রাখিস ব্যথার জলে।
স্বপ্ন যেসব হয়নি ছোঁয়া
সত্য সে নয়,ফানুস ধোঁয়া,
গল্পটা তার লুকিয়ে রাখিস
পেটের গভীর কাঁধের বালিশ।
মন খারাপের ক্ষণ গুলো সব
ভুলের বাঁশি দুঃখের প্রসব,
শক্ত করে আড়াল রাখিস
খুব যতনে ভুলে থাকিস।
তেপান্তরের ইচ্ছেটারে
মুঠোয় মুঠোয় দুহাত ভরে,
ছড়িয়ে দিতাম তোর দুয়ারে
সে স্বপ্নটা সত্যি ছিল-শরীরজুড়ে।
তার আঁচলে মুখ লুকিয়ে
ক্ষণিক সুখের আদল চেয়ে,
আমার ছায়া-পটে আঁকিস
আমরা কথা মনে রাখিস।।,
সর্বশেষ এডিট : ১৪ ই অক্টোবর, ২০১৫ রাত ১:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪ বছর ধরে ঢাবিতে অনার্স পড়ছে; তা-ও নাকি ভাষা শিক্ষা বিভাগে উর্দূ নিয়ে !!! আজতক তার পড়া শেষ হয় নাই !!! এ ভার্সিটিতে নাম লিখালে পন্ডিত মশাই'রা কি কোনও...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
এম ডি মুসা, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পবিত্র প্রাঙ্গণে
আজ হঠাৎ কার ছায়া নামে?
কার দুঃসাহসী কালো হাত
ইতিহাসের বুকের ওপর আঁকে পরাধীনতার নাম?
যে নাম একদিন ভাষার কণ্ঠ রুদ্ধ করতে চেয়েছিল,
যে শাসন একাত্তরে ছড়িয়েছিল মৃত্যুর অন্ধকার
আজ কেন তার... ...বাকিটুকু পড়ুন

।।হায়দারাবাদের নিজাম।।
১৯৪৭ সাল ভারতবর্ষের মুসলমানরা যখন নির্যাতনের শিকার অনেকগুলো গণহত্যা হয়েছিল দাঙ্গা হয়েছিল। ১৯৪৬ সালে বা তারও আগে এই মোহাম্মদ আলী জিন্নাহ রাজনীতি শুরু করেছিল কংগ্রেসের রাজনীতি দিয়ে তিনি কংগ্রেসের...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:২৬

বৃষ্টির ডায়েরি: অধ্যায় শূন্যআজকের বৃষ্টিটার কোনো ছন্দ নেই। কোনো ব্যাকরণ নেই। স্রেফ আকাশ ভাঙা জল, যা এই শহরের বুকে সশব্দে আছড়ে পড়ছে। মানুষজন তাড়াহুড়ো করে ছাতা মেলছে, আশ্রয়ের খোঁজে...
...বাকিটুকু পড়ুন
বাংলাদেশে ডাক্তারদের অবহেলায় কি পরিমাণ প্রাণ অকালে ঝরে গিয়েছে তা কল্পনাতীত। এবং আমাদের দেশের ডাক্তার এই অপরাধে নূন্যতম অনুশোচনা বোধ করে না।
ডাক্তারদের অবহেলার কারণে দেশের পাঠ্য বই ইংরেজি...
...বাকিটুকু পড়ুন