
বিবেকের সূর্য যেদিন- অস্ত গেলো
সেদিনও আশায় ছিলাম- সন্ধ্যে হলো ...
জোছনার ঘুম ভাঙেনি- জোনাক এলো,
সে মুখে আলোর বদল- অসুর ছিল। ।
মেঘেদের দখল দিনে- আকাশ জুড়ে
বৃষ্টির কান্না শুনি- ঘুমের ঘোরে,
সে সুরে তাকিয়ে দেখি- দু’চোখ মেলে
দিনেরাও চলছে পথে- প্রদীপ জ্বেলে।
সময়ের দু’পা তখন- শিকল নূপুর
সূর্যের তৃষ্ণা তুমুল- পেড়োয় দুপুর,
বিকেলে তিমির পোহায়- বিকল আগাম
সন্ধ্যার আঁচল খুঁজে- ভয়ের লাগাম।
মননে মগজ এখন- তুমুল ফাঁকা
চিন্তার প্রান্ত ঘেরা- তাঁরের কাঁটা।
পোয়াতি হৃদয় এখন- প্রসব ব্যাথা
স্বপ্নের লুটো-পুটী- মাটি কাঁদা।
এখনও ভোরের ডানায়- সকাল হাসে
এ আকাশ শালিক ডানায়- স্বপ্ন ভাসে
যদিও বারো মাসই- মেঘের কালো
এ তটে জ্বালিয়ে রাখি- বাঁচার আলো।
তবুও তাকিয়ে থাকি- তোমার পানে
জীবনের জোয়ার কিবা- ভাটার টানে
অসময় হতাশ চোখে- জয়ের গানে
জানে দেশ, সে যন্ত্রণা- রাত্রি জানে...।।
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০১৬ সকাল ৭:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


