somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বাংলা উপন্যাসে অপ্রতিদ্বন্দ্বী বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়ের ১৪১তম জন্মদিনে শুভেচ্ছা

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


বাংলা উপন্যাসে অপ্রতিদ্বন্দ্বী বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায়। প্রভাতকুমার বিশেষ সিদ্ধি অর্জন করেছিলেন ছোটোগল্প-রচনায়। এ ক্ষেত্রে রবীন্দ্রনাথের পরেই তাঁর স্থান স্বীকৃত হয়েছিল। তিনি বাস্তব পর্যবেক্ষণ করেছিলেন, কিন্তু তার গভীরে প্রবেশ করেননি, এমন কথা বলা হয়ে থাকে। তবে দেশ ও বিদেশের পটভূমিকায় তিনি বহু ঘটনা ও চরিত্র এমনভাবে স্থাপিত করেছেন যাতে তারা প্রাণের স্পর্শ লাভ করেছে।সরল,অনাবিল হাস্যরসের গল্প লেখক রূপেই সমধিক প্রসিদ্ধ | কেরানি থেকে হন ব্যারিস্টার,পরে পত্রিকা সম্পাদক এবং শেষ জীবন কাটে অধ্যাপনায় | সম্পাদিত পত্রিকার নাম মানসী ও মর্মবাণী | চোদ্দো বছর ধরে পত্রিকাটি সুষ্ঠভাবে চালিয়েছেন | আজ এই কথাসাহিত্যিকের জন্মদিন। ১৮৭৩ সালের আজকের দিনে তিনি পশ্চিম বাংলার বর্ধমানের ধাত্রী গ্রামে জন্ম গ্রহন করেন। আজ তার ১৪১তম জন্মদিন। কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যােেয়ের জন্মদিনে আমাদের শুভেচ্ছা।


প্রভাতকুমার মুখোপাধ্যায় ১৮৭৩ সালের ৩রা ফেব্রুয়ারি পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার ধাত্রী গ্রামে তার মাতুলালয়ে জন্মগ্রহণ করেন। তার পৈতৃক নিবাস পশ্চিম বঙ্গের হুগলী জেলার গুরুপ গ্রামে। তার পিতার নাম জয়গোপাল মুখোপাধ্যায়। প্রভাতকুমারের জন্ম বাংলায় হলেও লেখাপড়া করেণ বিহারে। ১৯৮৮ সালে জামালপুর উচ্চ ইংরেজি বিদ্যালয় থেকে এন্ট্রান্স পাশ করেন। ১৮৯১ সালে পাটনা কলেজ থেকে এফ.এ.এবং ১৮৯৫ সালে বি,এ, পাস করেন। ১৮৯৫ সালে পাটনা কলেজ থেকে বি এ পাশ করে ভারত সরকারের নানা ধরনের কর্মে বাংলার বাইরে অনেককাল কাটান। এর পর ১৯০১ সালে আইন পড়ার জন্য বিলেত গমন করে ১৯০৩ সালে ব্যারিস্টারি পাস করে দেশে প্রত্যাবর্তন করেন তিনি।


প্রভাতকুমার কিছুকাল দার্জিলিং, রংপুর ও গয়ায় আইনব্যবসা করেন। তারপর নাটোরের মহারাজা জগদিন্দ্রনাথ রায়ের উৎসাহে ১৯১৬ থেকে ১৯২৯ সাল পর্যন্ত দীর্ঘকাল মানসী ও মর্মবাণী পত্রিকা-সম্পাদনার সঙ্গে যুক্ত থাকেন, একই সাথে মহারাজারই চেষ্টায় ১৯১৬-১৯৩২ সাল পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের আইন-কলেজে শিক্ষকতার কর্ম লাভ করেন।


প্রভাতকুমারের লেখালিখির শুরুও ১৮৯৫ সালের দিকে প্রথমে কবিতা, পরে রবীন্দ্রনাথের পরামর্শে গদ্য রচনা। রবীন্দ্রনাথের সমকাল যাঁরা ছোটগল্প রচনায় পারদর্শিতার পরিচয় দিয়েছেন তাঁদের মধ্যে অন্যতম প্রভাতকুমার। সরল ও অনাবিল হাস্যরসের গল্পলেখক-রূপেই তাঁর খ্যাতি ও প্রতিষ্ঠা। সাধারণ আটপৌরে জীবনের লঘু ও দুর্বল দিক তাঁর গল্পে হাস্যরসচ্ছটাযোগে উপস্থাপিত। বাংলা ছোটগল্পকারদের মধ্যে তিনিই প্রথম যাঁর গল্প ইংরেজিতে অনুবাদ হয়ে বিদেশে প্রচারলাভ করেছে | তাঁর গল্পগুলি কাহিনীপ্রধান এবং সুখপাঠ্য | ছোটগল্পে তিনি যতখানি সফল, উপন্যাসে ততটা নন । তাঁর গল্পের সরসতা অনেক সময়ে প্রকাশলাভ করেছে রঙ্গ ও ব্যঙ্গের মধ্য দিয়ে, তাই বলে গুরুতর ও বেদনাবহ গল্প যে তাঁর নেই, তা নয়।


প্রভাতকুমারের গল্পগ্রন্থের সংখ্যা ১২ এবং উপন্যাসের সংখ্যা ১৪। তার উল্লেথযোগ্য গল্প সমূহঃ ১। রসময়ীর রসিকতা, ২। বাস্তুসাপ, ৩। বলবান জামাতা, ৪। দেবী, ৫। আদরিণী, ৬।মাস্টার মশাই, ৭। ফুলের মূল্য ইত্যাদি তাঁর বিখ্যাত ছোটগল্প। তাঁর প্রকাশিত উপন্যাসঃ ১। রত্নদ্বীপ (১৯১৫), গল্প-সংকলনঃ ১। গল্পাঞ্জলি (১৯১৩), ২।গল্পবীথি (১৯১৬) ইত্যাদি এবং ব্যঙ্গকাব্যঃ অভিশাপ (১৯৩০)।


১৮৯৭ সালে রাধামণি দেবী ছদ্মনামে ছোটোগল্প লিখে প্রথমবারের কুন্তলীন পুরস্কার লাভ করেন প্রভাতকুমার। প্রভাতকুমারের উপন্যাস সম্পর্কে সমালোচকেরা সাধারণত একমত যে, তাঁর ছোটোগল্পের শিল্পচাতুর্য তাঁর উপন্যাসে নেই। তিনি জীবনকে দেখেছেন উপর থেকে, জীবনের গভীরতায় প্রবেশ করেননি। তাই এতে যত ঘটনা আছে বা চরিত্র আছে, তুলনায় তার তাৎপর্য বিশ্লেষণ নেই, অনেক সময়ে ধারাবাহিকতা নেই। তাঁর উপন্যাসে নাটকের গুণ আছে, উপন্যাসের সমগ্রতা অনুপস্থিত। ‘তিনি প্রথম শ্রেণীর ঔপন্যাসিক নহেন’ একথা বলেও শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, জনপ্রিয়তার দিক দিয়ে বাংলা উপন্যাসে তিনি অপ্রতিদ্বন্দ্বী। বাঙালি কথাসাহিত্যিক প্রভাতকুমার মুখোপাধ্যায় ১৯৩২ সালের ৫ই এপ্রিল কলকাতায় মৃত্যুবরণ করেন।


জনপ্রিয় ও বাংলা উপন্যাসে অপ্রতিদ্বন্দ্বী কথাসাহিত্যিক প্রভাতকুমার মু্খোপাধ্যায়ের ১৪১তম জন্মদিনে আমাদের ফুলেল শুভেচ্ছা


আজ আরও যাদের জন্মদিনঃ
১। ১৮০৯ জার্মান সংগীতস্রষ্টা ফেলিক্স মেন্ডেলসন
২। ১৮২১ প্রথম মহিলা চিকিৎসা পেশাজীবী এলিজাবেথ ব্ল্যাকওয়েল
৩। ১৮৭৪ মার্কিন লেখক গারট্রুড স্টেইন
৪। ১৮৭৪ মাহামহোপাধ্যায় কুঞ্জবিহারী তর্কসিদ্ধান্ত
৫। ১৮৮৩ নন্দলাল বসু, ভারতীয় বাঙালি চিত্রশিল্পী।
৬। ১৮৮৩ ঊর্মিলা দেবী, ভারতীয় স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণকারী নেত্রী ও লেখিকা।
৭। ১৮৮৭ অস্ট্রীয় কবি গেয়র্ক ট্রাকল
৮। ১৮৮৯ চলচ্চিত্র নির্মাতা কার্ল ড্রেয়ার
৯। ১৮৯৬ আইনজীবী ও গবেষক তপনমোহন চট্টোপাধ্যায়
১০। ১৮৯৮ ফিনল্যান্ডের স্থপতি আলভার আলটো
১১। ১৯০২ স্পেনীয় ঔপন্যাসিক ব্যামন হোসা সানদা
১২। ১৯০৪ ইতাললীয় সুরকার লুইজ দাল্লাপিক্কোলা
১৩। মার্কিন গ্রন্থকার জেমস মিচেনার
আজ যে সকল গুণীজনের জন্মদিন তাঁদের সকলকে ফুলেল শুভেচ্ছা।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:৩৪
৩টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

লিখেছেন শেহজাদ আমান, ০৮ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৩



২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন

৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭

৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?

১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন

পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১:০১

টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

পুরানো সেই দিনের কথা ....

লিখেছেন সৈয়দ কুতুব, ০৮ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৫৭


নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন

=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:১৪

আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

×