শরৎ দুপুরে মেঘ তুমি এসেছিলে
তোমার করতলচিহ্ন আঁকা
আমার দেয়ালে
তোমার নীল উত্তরীয় দেখি নি;
তার বর্ণচ্ছায়া রেখে গেলে তুমি।
মেঘ তুমি কাঁদতে এসেছিলে!
আমি চারপাশ এলোমেলো করে
খুঁজেছি তোমার অশ্রুবিন্দু--
তোমার করতলচিহ্ন ছাড়া
কিছুই দেখি নি।
মেঘ, তুমি কাঁদতে ভুলে গিয়েছো।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৩৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


