কিছু কিছু মোবাইলের স্ক্রিনে মানুষজনের আঙুলের বিচরণ দেখে কিছু কিছু জিনিস বোঝার চেষ্টা করলাম। যদি দুই হাত দিয়ে মোবাইল ব্যবহার করে তাহলে বুঝতে হবে সেটা স্ম্যার্ট ফোন। যদি দেখা যায় একটা আঙুল কেবল উপর থেকে নিচে যাচ্ছে তাহলে বুঝতে হবে সে ফেসবুকে আছে। যদি মোবাইলের দিকে অপলক তাকিয়ে থাকে তাহলে বুঝতে হবে সে থ্রিজি সিম ব্যবহার করে এবং সেই মুহূর্তে ইউটিউব দেখছে। আঙুল উপর নিচ করতে থাকলে বুঝতে হবে চ্যাটিং করছে। যদি দীর্ঘক্ষণ যাবত উপর নিচ করতে থাকে তাহলে বুঝতে হবে অপরপক্ষে নারী। মোবাইল কিছুক্ষণ হাতে ও কিছুক্ষণ পকেটে থাকলে বুঝতে হবে মোবাইল ব্যবহারকারী ত্রিশ পেড়িয়েছে। মোবাইল স্ক্রিন থেকে মাথা উঁচু করে চারদিকে সতর্ক দৃষ্টিতে তাকালে বুঝতে হবে সে পর্নো দেখছে। একটু পর পর স্ক্রিনের নিদৃষ্ট একটা জায়গা চাপলে বোঝা যায় সে এসএমএস লিখছে। একই প্যাটার্নে আঙুল দুই মিনিট অন্তর মোবাইলের স্ক্রিনের উপরে খেলা করলে বুঝতে হবে ফেসবুকের স্টাটাসের মন্তব্য বা লাইক বা চ্যাটিং এর রেসনপন্স চেক করছে। দুই হাত মোবাইলের দুই প্রান্তে রেখে দুটো আঙুল একই সরলরেখায় স্ক্রিনের মাঝ বরাবর নড়নচড়ন করলে বুঝতে হবে গেম খেলছে। কোন গেম খেলছে তাও একটু চেষ্টা করলে বোঝা যায়। যেমন বাম বুড়ো আঙুল যদি স্ক্রিনের বাম দিকে গুলতি মারার মত আসাযাওয়া করে তাহলে বুঝতে হবে এ্যাংরি বার্ড। মোবাইল একটু পর পর ব্যগ বা পকেট থেকে বের করে স্ক্রিন লাইট অন করলে বুঝতে হবে নোটিফিকেশন চেক করছে। আলতো করে স্ক্রিনে আঙুল স্ক্রল করলে বুঝতে হবে সেটটি স্যামসং এস/ডুয়ো। একটু আঙুল দাবিয়ে স্ক্রল করলে বুঝতে হবে ওয়াল্টন বা সিম্ফনী। মোবাইল সারাক্ষণ হাতে থাকলে বুঝতে হবে এটা স্যামসংনোট টাইপের মডেল। কখনও বুক পকেটে, কখনও হাতে রাখলে বুঝতে হবে স্যামসং এস টাইপের মডেল। প্যান্টের পকেটে থাকলে সেটা স্ম্যার্টফোন না।
মোবাইলের স্ক্রিনে আঙুলের বিচরণ দেখে
২৪'র ৫ আগস্ট পরবর্তী সময়ে দেশে ডানপন্থা ও মৌলবাদী চেতনা-রাজনীতির চরম উত্থান

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে... ...বাকিটুকু পড়ুন
৭ নভেম্বরঃ যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
পদ্মা সেতু চালুই কি বিআইডব্লিউটিসির লোকসানের একমাত্র কারণ? নাকি প্রশাসনিক স্থবিরতার মাশুল?
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন
পুরানো সেই দিনের কথা ....

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে... ...বাকিটুকু পড়ুন
=জীবন কেমন যেন হয়ে গেল সহসা=
আগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।