অস্ত্র হাতে পত্রিকায় ছাপা হওয়া ছবির এক্সপোজার
০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
একটা মুভি দেখেছিলাম টিনএজ গ্যাংস্টারদের নিয়ে। পত্রিকাওয়ালাদের ক্যামেরার সামনে তারা অস্ত্র উচিয়ে পোজ দিচ্ছে দেশের সব মানুষ ছবি দেখবে এই আনন্দে। ছাত্র নামধারী ক্যাডাররা আশেপাশে ক্যামেরার সামনে পিস্তল-বন্দুক উচিয়ে যেভাবে ঝাপিয়ে পড়ে সেসব দেখে অনেকে চিন্তা করতে পারে....অস্ত্রসহ ছবি পত্রিকায় ছাপা হলে ওদের ধরা সহজ হবে। কিংবা এই ক্যাডারগুলোর মাথায় কি একটুও ঘিলু নাই যে ওদের ছবি তোলা হচ্ছে...ছবিই তাদের জন্য কাল হবে! আমিও একসময় এমন চিন্তা করতাম। পরে নিশ্চিত হয়েছি যে বিষয়টা এমন নয়। এই অস্ত্র হাতে পত্রিকায় ছাপা হওয়া ছবি ক্যাডারদের কাছে খুবই দামী, তারা এমন একটা এক্সপোজারের অপেক্ষায় থাকে। মূলত এটাই তাদের প্রোফাইল, বায়োডাটা। বড় নেতাদের কাছে রেফার করতে পারে...ঐ যে অমুক পেপারের তমুক অস্ত্রধারী ছবিটা আমার! এতে ক্যাডারদের ইজ্জত বেড়ে যায়, নেক্সট লেভেলের জন্য সুপারিশ পায়।
অস্ত্রধারী ক্যাডারদের ছবি ছাপিয়ে পত্রিকাগুলো কেবল এদের প্রোফাইল সমৃদ্ধ করে দেয়। আর কিছু নয়। আল্লাহ উহাদের অনেক উপরে ওঠার তৌফিক দান করুক। উপরে উঠতে উঠতে শীঘ্রই যেনো খোদাতায়ালার দরবারে পৌছে যায়।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৪ দুপুর ১২:০৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

২৪-এর ৫ আগস্টের পর দেশ দীর্ঘদিনের স্বৈ/রাচারী শাসন থেকে মুক্ত হয়েছিল ঠিকই; কিন্তু দুঃখজনকভাবে দেশ চলে গিয়েছিল বিপুল সংখ্যক ডা*নপন্থী বা মৌ*লবাদী চেতনা বা রাজনীতির ধারক-বাহক-সমর্থকদের কবলে।
হ্যাঁ, হাসিনার পতনে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ০৮ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৭
৭ নভেম্বরঃ
যা ঘটেছিল এবং ভাবুন- না ঘটলে কী হতো?
১৯৭৫ থেকে ২০২৬, মাঝখানে পেরিয়ে গেছে অর্ধশত বছর! এই সময়ের মধ্যে ঘুরেফিরে সরকার পরিচালনা করেছে- বিএনপি, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগ... ...বাকিটুকু পড়ুন
টানা পাঁচ বছর ধরে ধারাবাহিক লোকসান গুনছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি)। সম্প্রতি নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে সংস্থার নিজস্ব মূল্যায়নে সোজাসাপ্টা বলে দেওয়া হলো—পদ্মা সেতু চালু হওয়ার... ...বাকিটুকু পড়ুন

নওগাঁর বদলগাছীতে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ১৫ জন শিক্ষার্থীর মাথার চুল কাঁচি দিয়ে এলোমেলোভাবে কেটে দিয়েছেন। তাঁর যুক্তি, শিশুদের চুল বড় হয়ে চোখের ওপর পড়ছিল, দেখতে...
...বাকিটুকু পড়ুনআগের মত উৎফুল্ল নাই আমি। কেন জানি কিছুতেই মন লাগে না। কিছু করতে ইচ্ছে করে না। প্রতিদিনই ভাবি ব্লগে পোস্ট দেব। এত পোস্ট দিতে পারবো-কত টপিক আছে দেয়ার মত। কিন্তু... ...বাকিটুকু পড়ুন