মৃত্যুর কয়েক ঘণ্টা আগে মরণাপন্ন ব্যক্তির সঙ্গে কী হয়? ক্যানিসিয়াস কলেজের বিজ্ঞানীদের করা এক সমীক্ষা বলছে, মরণাপন্ন মানুষ নাকি মৃত্যুর কয়েক ঘণ্টা আগে তার মরে যাওয়া প্রিয় ব্যক্তি, বন্ধু, বা আত্মীয়কে দেখতে পায়। মৃত্যু যত কাছে আসে মরনাপন্ন মানুষটা মৃত ব্যক্তিকে তত স্পষ্ট, বেশি করে দেখতে পায়।
অনেক মানুষের মুখেই শোনা যায়, মৃত্যুর আগে তার বাবা বা মা মৃত কোন ব্যাক্তি কে দেখে বলে ঐ যে তোর বাবা বা মা বা দাদা এসেছেন, আমাকে নিয়ে যেতে ..... ! আমার পরিচিত এক ড্রাইভারের চাচা কিছু দিন আগে মারা গিয়েছে। মারা যাওয়ার কয়েক ঘন্টা আগে সেই চাচা তার ছেলেকে ডেকে বলেছিলো, বাবারে ! ঐ যে তোর মা বসে আছে, আমাকে নিয়ে যাবে!! ছেলে বাবার কথায় কর্ণপাত না করে বলেছিলো, ধ্যুর আব্বা! আপনি কি বলেন এসব, আপনি সুস্থ্য হয়ে যাবেন। আপনি ঘুমান। কিন্তু সেই বৃদ্ধ ব্যক্তি বলেছিলো, বাবারে! এই ঘরটা সুন্দর করে পরিস্কার করে রাখ। অনেক মানুষ জন আসছে এবং আসবে। ঘরটা পরিস্কার করে রাখ .... তার কিছু সময় পরেই সে মারা যায়।
দাবি করা হয়েছে ৬৬ জন মরণাপন্ন ব্যক্তিকে হাসপাতালের এক বিশেষ ঘরে রেখে দেখা গিয়েছে নিজেরাই স্বীকার করছেন তাদের দেখতে এসেছে এমন কিছু মানুষ যারা মারা গিয়েছে। সেইসব মরণাপন্ন মানুষরা জানিয়েছেন, মৃত ব্যক্তিদের মধ্যে বেশিরভাগই বন্ধু ও আত্মীয়রা রয়েছেন। এমন কথা বলার পর তারা মারা গিয়েছেন। সেই রিপোর্টে এমনও দাবি করা হয়েছে মৃত্যুর মাসখানেক আগে থেকেও অনেক মরণাপন্ন রোগী মৃত ব্যক্তিদের দেখতে পাচ্ছেন।
এই রিপোর্ট নিয়ে শুরু হয়েছে বিতর্ক। মৃত্যুর আগে মানুষের সঙ্গে ঠিক কী হয় তা নিয়ে দীর্ঘদিন ধরেই নানা গবেষণা চলছে। অনেকেই দাবি করেছিলেন মরণাপন্ন ব্যক্তিরা নাকি মৃত ব্যক্তির সঙ্গে কথা বলেন। তবে তাবড় তাবড় বিজ্ঞানীদের নিয়ে এমন রিপোর্ট এর আগে প্রকাশিত হয়নি।
শাস্ত্র মতে বলা হয়েছে, যখন মানুষের দুনিয়াবি জীবনের ইতি হতে থাকে, তখন তার তৃতীয় নয়ন এর বিকাশ ঘটে। সে তখন অনেক অদৃশ্য বিষয় দেখতে পায়, কিন্তু সে তা প্রকাশ করার শক্তি পায় না। এই বিষয়টি নিয়ে এখনো অনেক গবেষনা চলছে।
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৫ বিকাল ৫:২১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



