somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আগামী কাল শুক্রবার- জুম্মার দিন, দরুদ পাঠের গুরুত্ব ও ফজিলত!

০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৪:৫৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথিত আছে এক ব্যাক্তি কোন এক বিজন এলাকা দিয়ে যাওয়ার সময় কুৎসিত কদাকার বিশ্রী চেহারার একটি অবয়ব দেখলো। লোকটি তাকে জিজ্ঞাসা করলো, "তুমি কে?" অবয়বটি উত্তর দিলো "আমি তোমার বদ আমল। তোমার অন্যায় অনাচার আর পাপের দৃশ্যই আমি।" লোকটি তখন জিজ্ঞাসা করলো,"তোমার থেকে মুক্তির উপায় কি?" সে তখন বল্লো," তুমি রাসুলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি বেশী বেশী দরুদ পাঠ কর। যেমন হাদিস শরীফে বর্ণিত আছে, রাসুল (সাঃ) বলেন, তোমরা আমার উপর দরুদ শরীফ পাঠ করো। কেননা এটি তোমার জন্য পুলসেরাতের অন্ধকারে নূর ও জ্যোতির কাজ দেবে। জুম্মার দিন যে ব্যক্তি আমার প্রতি ৮০ বার দরুদ শরীফ পাঠ করবে, আল্লাহ তার ৮০ বছরের গোনাহ ক্ষমা করে দিবেন।"

জনৈক ব্যাক্তি রাসুলের উপর দরুদ পাঠের ব্যাপারে বেশ গাফেল বা উদাসিন ছিলো। লোকটি একদিন স্বপ্নে দেখলো রাসুল (সাঃ) তার দিক থেকে মুখ ফিরিয়ে অন্য দিকে তাকিয়ে রয়েছেন। লোকটি রাসুল (সাঃ) কে জিজ্ঞাসা করলো," হুজুর আপনি কি আমার প্রতি অসন্তুষ্ট?" রাসুল (সাঃ) জবাব দিলেন," না, আমি তোমার প্রতি অসন্তুষ্ট নই।" লোকটি তখন প্রশ্ন করলো," তাহলে আপনি আমার দিকে ফিরে তাকাচ্ছেন না কেন?" রাসুল (সাঃ) বল্লেন, "তার কারণ, আমি তোমাকে চিনি না।" তখন লোকটি পুনরায় জিজ্ঞাসা করলো," হুজুর! আমাকে না চেনার কি কারন? অথচ আমি আপনার একজন উম্মত এবং অলি আউলিয়াগন বলে গেছেন, পিতা যেমন পূত্রকে চিনে, আপনি আপনার প্রতিটি উম্মতকে তার থেকেও বেশী চিনেন।" তখন রাসুল (সাঃ) বল্লেন, "উলামায়ে কেরামগন ঠিকই বলেছেন। কিন্তু তুমি আমাকে দরুদ পাঠের মাধ্যমে স্মরণ করো না। উম্মতের প্রত্যেক ব্যাক্তিকে আমি আমার প্রতি দরুদ প্রেরণের মাধ্যমে এবং তারই অনুপাতে চিনে থাকি। আমার প্রতি দরুদের পরিমান যার যত বেশী, তার সাথে আমার পরিচয় তত বেশী।" এর পর থেকে ঐ ব্যাক্তি প্রতিদিন ১০০ বার দরুদ পাঠ শুরু করেন এবং তা নিয়মিত পড়তে থাকেন। কিছু দিন পর তিনি স্বপ্নে রাসুল (সাঃ) কে দেখেন এবং রাসুল (সাঃ) তাকে বলেন," আমি তোমাকে চিনি এবং ক্বেয়ামতের ময়দানে আমি তোমার জন্য সুপারিশ করবো।"

সূত্র- মুকাশাফাতুল ক্বুলুব
হযরত ইমাম হামেদ গাজ্জালী (রহঃ)
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৮ বিকাল ৫:০০
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সীমান্তের সুলতান

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৬ ই জুলাই, ২০২৬ সকাল ১০:৫৬



টেকনাফ মডেল থানার ভেতরের খাস কামরা। এসি চলছে তীব্র গতিতে, কিন্তু বাতাসে এক ধরনের ভারী, ভয়ের গন্ধ। টেবিলের ওপাশে দুই হাত জোড় করে কাঁপছে এক স্থানীয় বাসিন্দা।... ...বাকিটুকু পড়ুন

রুবা

লিখেছেন রানার ব্লগ, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:১২




শ্রাবনের প্রথম দিন । এই সময়ে আকাশ তার দুই রকম চরিত্রে দেখা দেয় । পেট ভড়া মেঘ নিয়ে পশ্চিম কোন ঝুলে থেকে আবার পূবকোনে ঝলমলে সুর্যের দেখা মেলে ।... ...বাকিটুকু পড়ুন

ন্যায়ের আন্দোলন হোক নিয়মতান্ত্রিক ভাবে....

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৩৭

শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনরত গুটিকয়েক শিক্ষার্থীদের সাথে ভুয়া আইডি কার্ড গলায় ঝুলিয়ে অরাজকতা প্রিয় অ ছাত্রদের বিরাট একটা অংশ অশ্লীল ভাষায় অশোভন উক্তি করে চলছে। একশ্রেণীর মেয়েরা এহেন অশ্লীল নোংরামির হোতা-... ...বাকিটুকু পড়ুন

গভীর ক্রন্দন

লিখেছেন রূপক বিধৌত সাধু, ১৬ ই জুলাই, ২০২৬ রাত ১১:৫৮


মেম্বার বাড়ি আর সরকার বাড়ির শত্রুতা দীর্ঘদিনের। জমিজমা লইয়া আজ এমন একখানি ঘটনা ঘটিয়া যাইবে, কেহ বোধহয় কল্পনাও করিতে পারেন নাই।

সকাল আটটায় কাঠের ব্যাপারী খসরু আসিয়া হাজির। দলিল লেখক আবু... ...বাকিটুকু পড়ুন

বাজারের আগুন নিভবে পে-স্কেলে, প্রবৃদ্ধি ছুঁয়ে যাবে দশ শতাংশ ...

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই জুলাই, ২০২৬ রাত ১২:৩৮


কেরামত মওলা সাহেবকে চেনেন না এমন মানুষ সচিবালয়ে কমই আছেন। তিনি মন্ত্রিপরিষদের একজন সিনিয়র সচিব। আজ নতুন পে স্কেল নিয়ে গঠিত সচিবদের কমিটির সবচেয়ে ক্ষমতাধর এবং গুরুত্বপূর্ণ মানুষটি... ...বাকিটুকু পড়ুন

×